Author
১০ অগাস্ট ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাহাড়, নদী আর গারো জনপদের সৌন্দর্যে হারিয়াকোনা

সবুজ পাহাড়, উঁচু টিলা, নির্জন লাল মাটির পথ, ঢেউফা নদীর জলধারা আর পাখির কলরবে মুখর পরিবেশ- সব মিলিয়ে যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। শেরপুরের শ্রীবরদীর গারো পাহাড়ঘেরা সীমান্তবর্তী গ্রাম হারিয়াকোনা ধীরে ধীরে হয়ে উঠছে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের আকর্ষণের কেন্দ্র।

ভারতের মেঘালয় রাজ্যের পুরাখাসিয়া এলাকার পাহাড় থেকে নেমে আসা ঢেউফা নদী হারিয়াকোনা ও বাবেলাকোনা গ্রাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড় ও টিলাগুলো এ জনপদের সৌন্দর্যকে দিয়েছে অনন্য মাত্রা। ব্যস্ত নগরজীবনের ক্লান্তি দূর করে প্রকৃতির কাছে ফিরতে চাইলে হারিয়াকোনা হতে পারে এক দারুণ গন্তব্য।

শেরপুর জেলা সদর থেকে হারিয়াকোনার দূরত্ব ৪৪ কিলোমিটার। শ্রীবরদী উপজেলার মেঘদল বাজার পর্যন্ত যেতে হবে। সেখান থেকে দক্ষিণে দুই কিলোমিটার এগোলেই শুরু হয় আঁকাবাঁকা মাটির পথ। ঢেউফা নদীর পাড় ধরে এগোলে দেখা যাবে হারিয়াকোনা ও বাবেলাকোনার পাহাড়ি জনপদ। পথে চোখে পড়ে আদিবাসী উচ্চবিদ্যালয়, খেলার মাঠ ও গারো সম্প্রদায়ের উপাসনালয়। এরপরই শুরু হয় পাহাড়ি টিলা, রাবারবাগান ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছোট ছোট বসতঘরের মনোমুগ্ধকর দৃশ্য।

আরও কিছু দূর এগিয়ে হেঁটে উঠতে হয় পাহাড়চূড়ায়। সমতল ভূমি থেকে টিলায় উঠলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে মোড়া বিস্তীর্ণ পাহাড়ি প্রান্তর। কোথাও ছোট টিলা, কোথাও বড় টিলা, কোথাও ঘন ঝোপঝাড়, আবার কোথাও পাহাড়ি ছড়া নেমে গেছে নিচের দিকে। বর্ষাকালে এই স্থান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আর শীতে পাহাড়ের গা বেয়ে নামা মেঘ ও কুয়াশা পুরো এলাকাকে এনে দেয় অন্য রকম এক আবহ। ভোর ও বিকেলে হারিয়াকোনা হয়ে ওঠে আরও মোহনীয়। পাহাড়ের গায়ে সূর্যের আলো পড়ার দৃশ্য আর চারপাশের নিস্তব্ধতা যে কাউকে মুগ্ধ করবে।

এ এলাকায় ৯৮ শতাংশ মানুষ গারো সম্প্রদায়ের। তাদের সহজ-সরল জীবনযাপন, পাহাড়ি সংস্কৃতি, কৃষিকাজ ও প্রকৃতিনির্ভর জীবনধারা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। পাহাড়ের ঢালে চাষ করা নানা ফল ও শাকসবজিও দর্শনার্থীদের নজর কাড়ে। পাহাড়ের চূড়ায় উঠলে চোখে পড়ে বাংলাদেশ-ভারত সীমান্তের সীমানাখুঁটি। দেখা যায় ভারতের মেঘালয়ের ছোট-বড় পাহাড়, সীমান্ত সড়ক ও কাঁটাতারের বেড়া। সীমান্তঘেঁষা ৮৮৭ একর বনভূমিজুড়ে ছড়িয়ে রয়েছে ২০–৩০ মিটার উচ্চতার কয়েকটি টিলা।

স্থানীয় লোকজনের ভাষ্য, একসময় হারিয়াকোনার নাম খুব কম মানুষ জানতেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এখানকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ভ্রমণপ্রেমীদের আগ্রহ বেড়েছে।

পাহাড়ে ভ্রমণ করতে আসা ফাহমিদা সরকার সাইমা বলেন, ‘এখানে নদী, পাহাড় ও প্রকৃতিকে একসঙ্গে উপভোগ করা যায়। পাশাপাশি গারোদের জীবনযাপন কাছ থেকে দেখার সুযোগ রয়েছে। পাহাড়ে উঠতে কিছুটা কষ্ট হলেও চূড়ায় পৌঁছে সবুজের যে অপার সৌন্দর্য দেখা যায়, তাতে সব কষ্ট মুহূর্তেই ভুলে যাওয়া যায়।’

হারিয়াকোনা ঘুরতে আসা রাশেদুজ্জামান লাভলু বলেন, ‘গারো পাহাড়ের কথা অনেকেই জানেন, কিন্তু হারিয়াকোনার পাহাড় ও টিলার সৌন্দর্য সত্যিই অসাধারণ। সরকারি উদ্যোগ নেওয়া হলে এটি ময়মনসিংহ বিভাগের অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে।’

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, ‘হারিয়াকোনা সংরক্ষিত বনভূমিতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ৮০০ একরজুড়ে রয়েছে রাবারবাগান। তবে এখানে তাঁবু স্থাপন করে অবস্থান করতে হলে বন বিভাগের অনুমতি নিতে হবে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ