Hasan
২৯ অক্টোবর ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সব সম্পদের বিনিময়ে মুক্তি চান সাগর

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ তারিখ নির্ধারণ করেন।

 

 

 

যুক্তিতর্ক চলাকালে আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন মামলার প্রধান অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর। তিনি নিজের সব সম্পদের বিনিময়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। তার বক্তব্য, স্ত্রী ও সন্তান রয়েছে; সাজা হলে দীর্ঘদিন কারাগারে থাকতে হতে পারে এবং সে ক্ষেত্রে পরিবারের ভরণপোষণ ও দেখাশোনা কঠিন হয়ে পড়বে। পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে নিজের সম্পদ ভুক্তভোগীকে দিয়ে মামলা থেকে মুক্তি চান তিনি।

এর আগে বিচারকের প্রশ্নের জবাবে আমান উল্লাহ জানান, তার পরিবারের মাত্র ১২ থেকে ১৫ শতাংশ জমি রয়েছে।

বিচার শুরুর ৬০ দিনের মাথায় রায় ঘোষণার তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম রুবেল। তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মতো তথ্য-উপাত্ত ও সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করতে পেরেছেন বলে তারা মনে করেন। রায়ে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল কবির রুবেল এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আনিসুর রহমান অংশ নেন।

 

 

 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। ওই প্রতিবেদনে শিশুটির জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে প্রধান অভিযুক্ত আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

এর আগে গত ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর এবং তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে (৩২) অভিযুক্ত করা হয়।

তদন্ত কর্মকর্তা এসআই আক্তারুজ্জামান জানান, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মদন থানায় আমান উল্লাহ মাহমুদীর বিরুদ্ধে মামলা করেন। এজাহারে অভিযোগ করা হয়, মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তী সময়ে একটি সন্তান প্রসব করে।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় মামলাটির বিচারিক কার্যক্রমের শেষ ধাপ সম্পন্ন হয়েছে। আগামী ১১ নভেম্বর আদালতের রায়ের মাধ্যমে মামলাটির পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জে আইনশৃঙ্খলা সভায় নানা সমস্যা নিয়ে আলোচনা

১

কলমাকান্দায় যুবদলের র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

২

দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

স্বামী মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও

৪

ময়মনসিংহে গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

৫

ময়মনসিংহে গ্রীল কাটার সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

৬

দুর্গাপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

৭

নেত্রকোনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬

৮

ধর্ষণে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সব সম্পদের বিনিময়ে মুক্তি চান সাগর

৯

সড়ক সংস্কারে এমপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ঠিকাদারের!

১০

ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা ঘিরে উত্তেজনা, এক পক্ষের মানববন্ধন

১১

ময়মনসিংহে সেলুন ব্যবসায়িকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

১২

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১৩

মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে

১৪

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

১৫

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

১৬

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

১৭

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

১৮

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

১৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

২০
শিরোনামঃ