Hasan
২৯ অক্টোবর ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার গন্ডা বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে একই দিন দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

আটক ব্যক্তিরা হলেন গন্ডা এলাকার হাফিজুর রহমান ওরফে খোকন (৬০) ও খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫) ও আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)।

আটক ব্যক্তিদের মধ্যে হাফিজুর রহমান ওরফে খোকন গন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আলী ওসমান একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, গন্ডা বাজারের একটি দোকানে জুয়া খেলার গোপন সংবাদ পেয়ে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন।

 

ইউপি সদস্যদের আটকের বিষয়ে গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ বলেন, “মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তবে আমার জানামতে, ইউপি সদস্যরা এসব অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা নয়। তারপরও যেহেতু তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন, এখন আইন অনুযায়ী যা হওয়ার, তা-ই হবে।”

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জুয়া আইনে মামলা করে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জে আইনশৃঙ্খলা সভায় নানা সমস্যা নিয়ে আলোচনা

১

কলমাকান্দায় যুবদলের র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

২

দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

স্বামী মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও

৪

ময়মনসিংহে গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

৫

ময়মনসিংহে গ্রীল কাটার সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

৬

দুর্গাপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

৭

নেত্রকোনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬

৮

ধর্ষণে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সব সম্পদের বিনিময়ে মুক্তি চান সাগর

৯

সড়ক সংস্কারে এমপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ঠিকাদারের!

১০

ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা ঘিরে উত্তেজনা, এক পক্ষের মানববন্ধন

১১

ময়মনসিংহে সেলুন ব্যবসায়িকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

১২

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১৩

মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে

১৪

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

১৫

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

১৬

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

১৭

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

১৮

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

১৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

২০
শিরোনামঃ