Author
৬ অগাস্ট ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমুদ্রের গভীরেও প্লাস্টিক দূষণের থাবা

পৃথিবীর সবচেয়ে নির্জন, প্রতিকূল ও দুর্গম অঞ্চলেও ছড়িয়ে পড়ছে মানুষের তৈরি প্লাস্টিক বর্জ্য। এবার সমুদ্রপৃষ্ঠের প্রায় ২ হাজার মিটার গভীরে থাকা শামুক ও ঝিনুকের দেহে প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছেন কোরিয়া রিসার্চ ইনস্টিটিউট অব বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজির বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় তাঁরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের নর্থ ফিজি বেসিন এবং ভারত মহাসাগরের সেন্ট্রাল ইন্ডিয়ান রিজ এলাকা থেকে সংগৃহীত শামুক ও ঝিনুকের দেহ পরীক্ষা করে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়েছে।

এ বিষয়ে সামুদ্রিক জীববিজ্ঞানী সে-জু কিম বলেন, প্লাস্টিক দূষণ এখন সমুদ্রের তলদেশের হাইড্রোথার্মাল ভেন্ট বাস্তুতন্ত্রেও ছড়িয়ে পড়েছে, যা একসময় পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন পরিবেশ হিসেবে বিবেচিত হতো। আক্রান্ত প্রতিটি প্রাণীর দেহে গড়ে ৩.৪২ টুকরা মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এর মধ্যে বহুল ব্যবহৃত পলিস্টাইরিন জাতীয় প্লাস্টিকই সবচেয়ে বেশি মিলেছে।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী ওয়াটার রিসার্চে প্রকাশিত গবেষণা ফলাফলে বলা হয়েছে, পরীক্ষা করা প্রাণীগুলোর ৯২ শতাংশের শরীরেই ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে। ১২টি প্রাণীর মধ্যে ১১টির মধ্যেই এই প্লাস্টিকের কণা পাওয়া গেছে। বিজ্ঞানীদের মতে, গভীর সমুদ্র থেকে প্লাস্টিক ছেঁকে তোলা বাস্তবে অসম্ভব। তাই উৎসস্থলেই প্লাস্টিক দূষণ রোধ করা এখন সময়ের দাবি।

গবেষণার তথ্যমতে, প্রাণীদের খাবার গ্রহণের অভ্যাসের ওপর ভিত্তি করে শরীরে প্লাস্টিকের জমার স্থান ভিন্ন হয়। সমুদ্র তলদেশ থেকে খাবার খুঁটে খাওয়া শামুকের ক্ষেত্রে পরিপাকতন্ত্রে এবং পানি ছেঁকে খাবার খাওয়া ঝিনুকের শরীরজুড়ে সমভাবে প্লাস্টিক ছড়িয়ে ছিল। এ ছাড়া প্রশান্ত মহাসাগরের চেয়ে ভারত মহাসাগরের প্রাণীদের দেহে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব অনেক বেশি পাওয়া গেছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার-সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১

শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি

২

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণায় প্রজ্ঞাপন জারি

৩

বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি

৪

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে গেলেন আইনমন্ত্রী

৫

একই পরিবারে একাধিক ব্যক্তি সারের ডিলার নয়

৬

চরাঞ্চল ও লবণাক্ত জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ কৃষিমন্ত্রীর

৭

পদমর্যাদা অনুযায়ী বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

৮

বিতর্ক চর্চার মধ্যে থাকলে শিক্ষার্থীরা অপরাধে জড়াবে না

৯

ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক

১০

ভারতে সংখ্যালঘু নির্যাতন ও বাংলাদেশিদের হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

১২

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক

১৩

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

১৪

কেন্দুয়ায় ৪৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা

১৫

কেন্দুয়ায় সাফিয়া খোরশেদ মডেল একাডেমির অধ্যক্ষ হলেন মোজাম্মেল হক

১৬

খালিয়াজুরীতে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা

১৭

ময়মনসিংহে তিন সহোদরের মৃত্যুদণ্ড

১৮

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ

১৯

তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক

২০
শিরোনামঃ
❮ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার-সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী❮শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি❮দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণায় প্রজ্ঞাপন জারি❮বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি❮আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে গেলেন আইনমন্ত্রী❮একই পরিবারে একাধিক ব্যক্তি সারের ডিলার নয়❮চরাঞ্চল ও লবণাক্ত জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ কৃষিমন্ত্রীর❮পদমর্যাদা অনুযায়ী বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা❮বিতর্ক চর্চার মধ্যে থাকলে শিক্ষার্থীরা অপরাধে জড়াবে না❮ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক