Author
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলকূপ বসানোর স্থানে ‘প্রাকৃতিক গ্যাস’ পাওয়ার দাবি

ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর নলকূপ স্থাপনের পর পাইপের পাশ দিয়ে মাটির নিচ থেকে বুদ্‌বুদ ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ওই স্থান থেকে বের হওয়া গ্যাসে দেশলাই জ্বালিয়ে আগুন জ্বলতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। তবে এটি প্রাকৃতিক গ্যাস নাকি মিথেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি ঘটেছে উপজেলার কৈচাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর দর্শাপাড়া এলাকায়। স্থানীয়রা জানান, দর্শা নদীর পাড়ঘেঁষা দর্শা উত্তরপাড়া জামে মসজিদ ও গোরস্থান প্রাঙ্গণে গত সপ্তাহে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। নলকূপের পাইপ বসানোর পর থেকেই এর পাশ দিয়ে মাটির নিচ থেকে বুদ্‌বুদ উঠতে দেখা যায়।

বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হলে স্থানীয়রা বুদ্‌বুদ ওঠা স্থানে একটি পাইপ বসিয়ে দেশলাই জ্বালিয়ে পরীক্ষা করেন। এ সময় আগুন জ্বলতে দেখা যায় বলে জানান তাঁরা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ বলেন, নলকূপ স্থাপনের পর থেকেই মাটির নিচ থেকে বুদ্‌বুদ উঠতে দেখা যায়। পরে পাইপের মাধ্যমে বের হওয়া গ্যাসে আগুন ধরিয়ে পরীক্ষা করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

খবর পেয়ে শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ। এ সময় পুলিশ, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানটি নিরাপদ বেষ্টনীর মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়।

হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মানিক মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে জৈব পদার্থ জমে মিথেন গ্যাস তৈরি হয়ে থাকতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া গ্যাসের ধরন নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

ইউএনও ফয়সল আহমেদ বলেন, ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদের কর্মসূচির মুখে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

১

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

৪

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন

৫

ফসলি জমি কেটে ২০ হাজার ঘনফুট মাটি পাচার, ভৈরবে জাহাজ জব্দ

৬

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা, জনতার হাতে আটক

৭

হাওরে বজ্রপাতের আতঙ্ক, ৭ বছরে ঝরেছে ৭৯ প্রাণ

৮

‘কাফনের কাপড় নিয়ে এসেছি, না খেয়ে মরব, তবু নিয়োগপত্র ছাড়া ফিরব না’

৯

বিদ্যালয়ের অফিসে শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ প্রধান শিক্ষকের স্বামীর বিরুদ্ধে

১০

বিদ্যুতের তারে জড়ানো ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অপর ভাইয়েরও

১১

ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন

১২

শিক্ষকের মুক্তির দাবিতে মিছিল, দুর্বৃত্তের হামলায় আহত ১০ স্কুলশিক্ষার্থী

১৩

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাণীর কামড়ে চিকিৎসা মিলছে, পর্যাপ্ত অ্যান্টি-র‍্যাবিস টিকা মজুত

১৪

নেত্রকোনায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভূক্তির প্রক্রিয়া অবহিতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা

১৫

নেত্রকোনায় বজ্রপাতে ৭ বছরে ৭৯ জনের মৃত্যুঃ নেই কার্যকর পদক্ষেপ

১৬

পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে হামলার মামলায় জামায়াতের ২৫ জন কারাগারে

১৭

পূর্বধলায় ভিক্ষাবৃত্তি করা আমেনা খাতুন পেলেন মুদি দোকান

১৮

নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক

১৯

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৪০ জন

২০
শিরোনামঃ
❮বিরোধীদের কর্মসূচির মুখে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি❮যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী❮প্রধানমন্ত্রীকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল❮প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম❮সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন❮ফসলি জমি কেটে ২০ হাজার ঘনফুট মাটি পাচার, ভৈরবে জাহাজ জব্দ❮বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা, জনতার হাতে আটক❮হাওরে বজ্রপাতের আতঙ্ক, ৭ বছরে ঝরেছে ৭৯ প্রাণ❮‘কাফনের কাপড় নিয়ে এসেছি, না খেয়ে মরব, তবু নিয়োগপত্র ছাড়া ফিরব না’❮বিদ্যালয়ের অফিসে শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ প্রধান শিক্ষকের স্বামীর বিরুদ্ধে