Author
৩১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্র্যাকের উদ্যোগে জামালপুরের ইসলামপুরে কিশোর-কিশোরীদের দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ

জামালপুরের ইসলামপুরে কিশোর-কিশোরীদের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা ও নেতৃত্বের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউএন-উইমেনের সহায়তায় এবং ব্র্যাকের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
রোববার (৩০ আগস্ট ২০২৬) জারুলতলা দাখিল মাদরাসায় বেলগাছা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে ২৭ ও ২৮ আগস্ট সাপধরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপধরী ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের এবং ২৯ ও ৩০ আগস্ট জারুলতলা দাখিল মাদরাসায় বেলগাছা ইউনিয়নের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুই ইউনিয়নের দুটি ক্লাবের মোট ৬০ জন কিশোর-কিশোরী এতে অংশ নেয়।
প্রশিক্ষণে দুর্যোগের ঝুঁকি চিহ্নিতকরণ, দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন ও পরবর্তী করণীয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণমূলক আলোচনা, দলীয় কাজ ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দুর্যোগ মোকাবিলার কৌশল ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন মো. তারেক হাসান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ব্র্যাক এবং মাহমুদুন্নবী শরীফ, জেন্ডার প্রমোটার, কিশোর-কিশোরী ক্লাব। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে প্রশিক্ষণ পুস্তিকা ও ব্যাগ প্রদান করা হয়।
ব্র্যাকের জেলা সমন্বয়ক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, প্রিন্সিপাল, জারুলতলা দাখিল মাদরাসা এবং মলি দত্ত, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার।
বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় কিশোর-কিশোরীদের দুর্যোগ ঝুঁকি সম্পর্কে সচেতন ও দক্ষ করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও কমিউনিটির দুর্যোগ ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় ইউএন-উইমেনের অর্থায়নে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় বাস্তবায়নাধীন ‘Gender Responsive Disaster Risk Reduction in Bangladesh (GRDRRB)’ প্রকল্পের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রকল্পের আওতায় ইসলামপুর উপজেলার ঝুঁকিপূর্ণ সাপধরী ও বেলগাছা ইউনিয়নে নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীলতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ