Author
৩১ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানালেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি

ময়মনসিংহের শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ওসি

গত ২৫ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল ‘তথ্যজোড়া’-তে শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে মাসোহারা আদায়ের অভিযোগসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ২৮ আগস্ট দৈনিক মানবজমিনে ওসির বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রকাশিত প্রতিবেদনগুলোতে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও চালকদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়, ত্রুটিযুক্ত ও কাগজপত্রহীন যানবাহন চলাচলের সুযোগ দেওয়ার বিনিময়ে মাসিকভিত্তিতে টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। এ ছাড়া পণ্যবাহী যান ও সিএনজি অটোরিকশা থেকে মাসোহারা নেওয়া এবং গাড়ি আটকে ‘রেকার বিল’ দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উল্লেখ করা হয়। একটি প্রতিবেদনে কথিত মাসোহারা আদায়ের একটি তালিকার কথাও বলা হয়।

তবে অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম। এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ ও তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অভিযোগের সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

ওসি আমিনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা যেতে পারে। তথ্য ও নথিপত্র যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে ওসি বলেন, ভবিষ্যতে তার নামে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, প্রকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নামে মিথ্যা অপপ্রচার চালানো হলে তা মেনে নেওয়া হবে না।

ওসি আরও বলেন, ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়মিত আইনানুগ কার্যক্রম পরিচালনা করছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ