Author
৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইগাতীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানহাটি বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এ সময় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করেন দলটির নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজাহান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সদস্যসচিব লুৎফর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, আব্দুল মান্নান, শামীম মোস্তফা, আব্দুল মান্নান হিরাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়ন ও ৬৩টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। পরে মিছিলগুলো উপজেলা সদরে এসে সমবেত হয়। এ সময় নেতাকর্মীদের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহমুদুল হক রুবেল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মীদের দলীয় আদর্শ ধারণ করে জনগণের সেবায় কাজ করার শপথ নিতে হবে। তিনি বর্তমান বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দলের ও প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন করার চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে জনগণের স্বার্থ ও উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

পরে সদর বাজার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

সন্ধ্যার পর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দিনব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্স

চুরি ঢাকতে গোপনে ওষুধ পুড়ান স্টোর কিপার, তদন্তে দোষ স্বীকার

ত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালী

নান্দাইলে ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজ বন্ধ করল পুলিশ

ফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদ

স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

খেলাধুলা শুধু দর্শকদের আনন্দ বা বিনোদন দেয় না, সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে —-ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপি

পূর্বধলায় রাস্তার পাশে পুকুর, ভাঙছে সড়ক, মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা

১০

বারহাট্টায় ছুটির দিনে বই সরানো নিয়ে রহস্য

১১

ময়মনসিংহ আউটার স্টেডিয়ামে শহর প্রতিরক্ষা দলের নতুন কমিটি

১২

বরযাত্রীদের সঙ্গে মিষ্টির টাকা নিয়ে সংঘর্ষে আহত ৫০

১৩

চলন্ত ট্রেনে ছিনতাইয়ের অভিযোগ দুই যুবকের কারাদণ্ড

১৪

ডেঙ্গু রোগীর চাপে ময়মনসিংহ মেডিকেল

১৫

মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ৫

১৬

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

১৭

কেন্দুয়ায় আধুনিক রোগ নির্ণয় সেবার নতুন উদ্যোগ

১৮

দুর্গাপুরে ১৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৯

ঝিনাইগাতীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

২০
শিরোনামঃ
জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্সচুরি ঢাকতে গোপনে ওষুধ পুড়ান স্টোর কিপার, তদন্তে দোষ স্বীকারত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনাকেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালীনান্দাইলে ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজ বন্ধ করল পুলিশফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদস্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীরশেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছেখেলাধুলা শুধু দর্শকদের আনন্দ বা বিনোদন দেয় না, সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ----ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপিপূর্বধলায় রাস্তার পাশে পুকুর, ভাঙছে সড়ক, মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা