Admin
২০ অক্টোবর ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রয়াত প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের মৃত‍্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রয়াত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য একেএম মোশাররফ হোসেন এফসিএ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মরহুমের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

সভায় মরহুমের স্মৃতিচারণ করে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও প্রয়াত মোশাররফ হোসেনের ছোট ভাই মুক্তাগাছার সংসদ সদস্য জাকির হোসেন বাবলু বলেন, একেএম মোশাররফ হোসেন ছিলেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আস্থাভাজন এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। কর্মী ও সাধারণ মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। সাধারণ মানুষের সঙ্গে তার ছিল আত্মার সম্পর্ক। কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ খুব সহজেই তার সঙ্গে কথা বলতে পারতেন, অভাব-অভিযোগের কথা জানাতে পারতেন। তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের জন্য কাজ করতেন। তার মৃত্যুতে এই অঞ্চল তথা দেশের মানুষ একজন প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছে।

মুক্তাগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় এই স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকনসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে সভা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসেই বড় সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১

প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত: পররাষ্ট্র সচিব

২

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর

৩

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

৪

৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

৫

নীরব রোগ অস্টিওপোরোসিস, ৬৪ জেলায় স্ক্রিনিং চালাতে বললেন ডা. জুবাইদা

৬

দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী?

৭

ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির

৮

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় গ্রেফতার অপূর্ব এক দিনের রিমান্ডে

৯

নেত্রকোনায় কিশোরকে বলাৎকারের অভিযোগে ফার্মেসি মালিক গ্রেফতার

১০

এসএসসিতে ঢাকা-ময়মনসিংহ বোর্ডের বৃত্তির তালিকা প্রকাশ

১১

খালিয়াজুরীতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১২

কলমাকান্দায় চক্ষু শিবিরে ২ হাজার ৪০০ রোগীকে সেবা দিলেন ডেপুটি স্পিকার

১৩

প্রয়াত প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের মৃত‍্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

১৪

জরাজীর্ণ ঘরেই ধান নিয়ে গবেষণা, ২১ বছরে ২৫ জাত উদ্ভাবন সেন্টু হাজংয়ের

১৫

বঙ্গভবনের অনুষ্ঠানে ডাক পেলেন দুর্গাপুরের অভিরুপ সরকার

১৬

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ও কিশোরী উদ্ধার

১৭

কিশোরগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

১৮

শেরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির

১৯

ময়মনসিংহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-১৪, নিরাপত্তা জোরদার

২০
শিরোনামঃ
❮চলতি মাসেই বড় সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা❮প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত: পররাষ্ট্র সচিব❮এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর❮রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী❮৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী❮নীরব রোগ অস্টিওপোরোসিস, ৬৪ জেলায় স্ক্রিনিং চালাতে বললেন ডা. জুবাইদা❮দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী?❮ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির❮নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় গ্রেফতার অপূর্ব এক দিনের রিমান্ডে❮নেত্রকোনায় কিশোরকে বলাৎকারের অভিযোগে ফার্মেসি মালিক গ্রেফতার