Admin
২০ অক্টোবর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী?

রাজশাহীর দুর্গাপুরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে পুষ্টিগুণসমৃদ্ধ বিশেষ জাতের ব্ল্যাক রাইস বা কালো ধান। প্রচলিত ধানের তুলনায় এ বিশেষ জাতের কালো ধানের চালের বাজার সম্ভাবনা বেশি দেখছে কৃষি সম্প্রসারণ বিভাগ। এই ধান চাষ করে আশাবাদী কৃষকও। উচ্চ ফলনশীল ব্ল্যাক রাইস বা কালো ধানের জাত জনপ্রিয় করতে উদ্যোগী হয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

সরেজমিন দেখা গেছে, দুর্গাপুরের দেবীপুর গ্রামের উদ্যোক্তা সোহান আলী শালঘরিয়া মাঠের ১৬ কাঠা জমিতে এবং মাড়িয়া ইউনিয়নের পালি গ্রামের কৃষক আবু তালেব আড়াই বিঘা জমিতে কালো ধান চাষ করছেন। নতুন এ ধানের চাষাবাদ, ফলন ও বাজারজাতকরণের সম্ভাবনা যাচাইয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ।

কৃষক আবু তালেব বলেন, কালো ধান নতুন জাতের একটি ধান। কৃষি বিভাগের উৎসাহে ও সহায়তায় পরীক্ষামূলকভাবে প্রথমবার আড়াই বিঘা জমিতে চাষ করেছি। ফলন ভালো হলে এবং বাজারে চালের ভালো দাম পাওয়া গেলে আগামীতে আরও বেশি পরিমাণ জমিতে এই ধান আবাদের পরিকল্পনা আছে। কালো ধান দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে কৃষকরা আসছেন।

দুর্গাপুরের এই দুই কৃষকের আশা, তারা প্রতি বিঘায় ১৬ থকে ১৮ মন কালো ধান পাবেন। বাজারে প্রচলিত ধানের দাম প্রতি মন বর্তমানে ১ হাজার ১০০ টাকা করে। সেখানে কালো ধান প্রতি মন ৪ হাজার টাকা করে বিক্রির আশা করছেন তারা। বিভিন্ন বাণিজ্যিক কৃষি প্রতিষ্ঠান কালো ধানের চাল কেনার জন্য যোগাযোগ করছেন। সেই হিসাবে প্রতি বিঘাতে ৬৪ থেকে ৭২ হাজার টাকার চাল বিক্রি সম্ভব হবে। এ ধান আবাদের খরচ প্রচলিত ধানের মতোই। জানা যায়, কালিরায় ও শনি প্রতি বিঘায় ফলন হতো ১০ থেকে ১২ মন। আর এই কালো ধান বিঘায় সর্বোচ্চ ১৮ থেকে ২০ মন হতে পারে। কৃষিবিদরা বলছেন, ব্ল্যাক রাইস বা কালো ধানে অ্যান্থোসায়ানিন নামের প্রাকৃতিক রঞ্জক উপাদান থাকায় চালের রং কালো বা গাঢ় বেগুনি হয়। এতে ফাইবারসহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। বিশেষ বৈশিষ্ট্যের কারণে এ চালের বাজারমূল্য বেশি। তবে বাণিজ্যিক সাফল্যের জন্য স্থানীয় চাহিদা ও বাজারজাতকরণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ।

রাজশাহীর দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাহানা পারভীন লাবণী বলেন, দুর্গাপুরে প্রথমবারের মতো কালো ধান চাষে ও কৃষিতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। নতুন ও সম্ভাবনাময় ফসল চাষে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও তদারকি করছেন তারা। ফলন, উৎপাদন ব্যয় ও বাজার সম্ভাবনা মূল্যায়ন করে ভবিষ্যতে এ ধরনের ধান চাষ সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

এই কৃষি কর্মকর্তা বলেন, কালো ধান চাষের খরচ অন্য প্রচলিত ধানের মতোই। দেশে চেইন শপ ও ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে কালো চালের ক্রমবর্ধমান চাহিদা এই ধান আবাদ সম্প্রসারণ ও জনপ্রিয় করার ক্ষেত্রে আশা জাগাচ্ছে। এতে কৃষকরা লাভবান হবেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

১

ইসলামপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ এমপি বাবুর

২

ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

৩

দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৪

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধান মন্ত্রী

৫

মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয় : স্বরাষ্ট্র মন্ত্রী

৬

একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ

৭

জাপানে শক্তিশালী ভূমিকম্প

৮

রাজধানীর মিরপুরে বাসে আগুন

৯

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১০

ফের গোল্ডেন বুট মেসির ঝুড়িতে

১১

পরীমণিকে আইনি নোটিশ, সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে

১২

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

১৩

২৭ দিন পর নান্দাইলে ফিরল সৌরভের মরদেহ

১৪

আজীবন সম্মাননা পুরস্কার পেলেন বাকৃবি অধ্যাপক শাহজাহান মঞ্জিল

১৫

কলমাকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৬

কিশোরগঞ্জে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন সাদী

১৭

মূল ঘটনা আড়াল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মেজর আখতারের মিথ্যা মামলার অভিযোগ

১৮

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

১৯

বাজিতপুরে বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

২০
শিরোনামঃ
❮কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন❮ইসলামপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ এমপি বাবুর❮ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা❮দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত❮যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধান মন্ত্রী❮মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয় : স্বরাষ্ট্র মন্ত্রী❮একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ❮জাপানে শক্তিশালী ভূমিকম্প❮রাজধানীর মিরপুরে বাসে আগুন❮শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন