গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার সংরক্ষণ ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ময়মনসিংহের ত্রিশালে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস)-এর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ত্রিশাল প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়াকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের ত্রিশাল প্রতিনিধি ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার রক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে সংগঠনটি।
নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাঁদের প্রত্যাশা, এনপিএসের এ উদ্যোগের মাধ্যমে ত্রিশালে গণমাধ্যমকর্মীদের অধিকার সংরক্ষণ, মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
মন্তব্য করুন