কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও উদ্যাপনের শান্তিময় পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত বিশেষ ভিজিল্যান্স টিম (টিম নং-০৫)।
মঙ্গলবার দিনব্যাপী হাওরাঞ্চলের দুর্গোৎসবের বিভিন্ন মণ্ডপ ঘুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন তদারকি দলের সদস্যরা। পরিদর্শনের সময় জেলা প্রশাসনের প্রতিনিধিরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব উদ্যাপনের বিষয়ে মণ্ডপ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে মণ্ডপে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে কাজ করার জন্য পূজা পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদের আহ্বায়কত্বে গঠিত এই বিশেষ ভিজিল্যান্স টিমে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মো. আব্দুল আলীম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক খন্দকার মাহবুবার রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোস্তাফিজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক অলিউল ইসলাম এবং জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক।
পরিদর্শনকালে ভিজিল্যান্স টিমের সঙ্গে সার্বিকভাবে যুক্ত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মজনু মিয়া, আনসার ও ভিডিপি কর্মকর্তা তৌহিদ মিয়া, সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন