Tawfik
২১ অক্টোবর ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির অভিযোগে মামলা!

শেরপুরে প্রায় ১৪ কোটি টাকার সার কালোবাজারি ও পাচারের অভিযোগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১৫ জন ডিলার ও তাঁদের পাঁচ সহযোগীসহ মোট ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিনের সঙ্গে সাবেক সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে মামলা দায়েরের বিষয়ে কৃষি কর্মকর্তাকে জেলা প্রশাসকের ধমক দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ছড়িয়ে পড়া অডিওতে জেলা প্রশাসককে কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, ‘আপনার রিলিজ হবে না। সার মনিটরিং ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডিসি কি না? আপনি রিলিজ নেবেন না এখন। আপনি আমাকে ফরমালি জানাবেন আপনার ডিডির মাধ্যমে। আপনি মামলা করতে গেলেন কেন?’ অডিওতে জেলা প্রশাসক আরও বলেন, ‘আজকে ডিডি মহোদয়ের অফিসে পুলিশ চলে গেছে। উনি আপনার চেয়ে কত সিনিয়র, হি ইজ লাইক ইউর ফাদার। তাঁকে আপনি বিব্রত করতে পারেন না। আমি তো আপনাকে দেখে মনে করেছিলাম, আপনি সুফি টাইপের মানুষ!’

কথোপকথনের একপর্যায়ে জেলা প্রশাসককে বলতে শোনা যায়, ‘এ বিষয়ে সুরাহা হওয়ার পর আপনি শেরপুর থেকে যাবেন, তার আগে না। ভালো থাকেন।’ এদিকে, সার কালোবাজারি ও পাচারের অভিযোগে ১৫ জন বিসিআইসি ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি সামনে আসার পর এই ফোনালাপ ছড়িয়ে পড়ায় প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘বিষয়টি সরকারকে বিব্রত করতে পারে—এমনটা মনে করে আমি তাঁকে কল দিয়েছিলাম। তবে উনি আমার অনুমতি ছাড়া কল রেকর্ড করা ঠিক হয়নি।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া

১

দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

২

মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী

৩

ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক

৪

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

৫

সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের

৬

দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার

৭

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

৮

ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল

৯

দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম

১০

কিশোরগঞ্জে পেশাজীবী দলের আংশিক কমিটি অনুমোদন সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক বোখারী

১১

কিশোরগঞ্জের পল্লীতে শিয়ালের কামড়ে নারী পুরুষ শিশুসহ আহত ৫

১২

সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদঘাটনে অনেকটাই এগিয়েছি: ডিআইজি

১৩

বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল ফের বহিষ্কার

১৪

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

১৫

অনিয়ন্ত্রিত অটোরিকশাকে শৃঙ্খলায় আনুন

১৬

শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির অভিযোগে মামলা!

১৭

নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ছাড়াই শেষ হচ্ছে সড়ক নির্মাণকাজ

১৮

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৯

ময়মনসিংহে ২৫৭ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান

২০
শিরোনামঃ
❮পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া❮দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল❮মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী❮ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক❮সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী❮সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের❮দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার❮বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা❮ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল❮দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম