Tawfik
২১ অক্টোবর ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রায় বাতিল এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার চরহোসেনপুর গ্রামের ভূঁইয়া ফিলিং স্টেশন থেকে মিছিলটি শুরু হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে হরি এলাকায় ভূঁইয়া বাড়ির সামনে গিয়ে মিছিল শেষ হয়।

সূত্র জানায়, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সার্বিক সহযোগিতায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মন্ডল।

 

এসময় উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, রাকিব মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন আনোয়ার হোসেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‌‌‘অনেক সময় পলাতকরা পুরোনো ভিডিও ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। নিষিদ্ধ সংগঠনের আসলেই কোনো মিছিল হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া

১

দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

২

মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী

৩

ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক

৪

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

৫

সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের

৬

দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার

৭

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

৮

ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল

৯

দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম

১০

কিশোরগঞ্জে পেশাজীবী দলের আংশিক কমিটি অনুমোদন সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক বোখারী

১১

কিশোরগঞ্জের পল্লীতে শিয়ালের কামড়ে নারী পুরুষ শিশুসহ আহত ৫

১২

সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদঘাটনে অনেকটাই এগিয়েছি: ডিআইজি

১৩

বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল ফের বহিষ্কার

১৪

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

১৫

অনিয়ন্ত্রিত অটোরিকশাকে শৃঙ্খলায় আনুন

১৬

শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির অভিযোগে মামলা!

১৭

নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ছাড়াই শেষ হচ্ছে সড়ক নির্মাণকাজ

১৮

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৯

ময়মনসিংহে ২৫৭ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান

২০
শিরোনামঃ
❮পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া❮দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল❮মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী❮ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক❮সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী❮সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের❮দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার❮বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা❮ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল❮দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম