Tawfik
২১ অক্টোবর ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

৪৫তম বিসিএসের মৎস্য ক্যাডারে মেধাতালিকায় ২৮তম হয়েও চূড়ান্ত গেজেটে নাম না আসায় আত্মহত্যার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া মনিরুজ্জামান।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন। বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না এলে শুক্রবার আত্মহত্যা করবেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

 

মনিরুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার ফেসবুক পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

পোস্টে মনিরুজ্জামান লেখেন, তিনি ৪৫তম বিসিএসের মৎস্য ক্যাডারে গেজেটবঞ্চিত হয়েছেন। বৃহস্পতিবারের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে শুক্রবার (২৩ অক্টোবর) গণমাধ্যমের সামনে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দেন তিনি।

 

 

নিজের হতাশা প্রকাশ করে মনিরুজ্জামান লেখেন, চার বছরের পরিশ্রমের ফল শূন্য হয়ে গেছে। মেধাতালিকায় ২৮তম হওয়ার পরও কেন তাকে বাদ দেওয়া হলো, সেই প্রশ্নের উত্তর চান তিনি। পরিবার, সমাজ ও রাষ্ট্রের বোঝা হয়ে থাকতে চান না বলেও পোস্টে উল্লেখ করেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) প্রকাশিত ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মৎস্য ক্যাডারে মেধাতালিকায় ২৮তম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হন মনিরুজ্জামান। তবে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত চূড়ান্ত গেজেটে তার নাম নেই।

মনিরুজ্জামান বলেন, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কেন তাকে চূড়ান্ত গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, তার কোনো উত্তর তিনি জানেন না। তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলেও জানান।

 

 

 

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী জুলাই অভ্যুত্থানের শুরু থেকেই সামনের সারিতে থেকে লড়াই করেছেন। যে বৈষম্যের বিরুদ্ধে তারা লড়াই করেছিলেন, এখন সেই বৈষম্যের শিকার হয়েছেন বলে মনে করেন তিনি।

পুলিশ ভেরিফিকেশনের প্রসঙ্গ তুলে মনিরুজ্জামান বলেন, বিসিএসের প্রতিটি ধাপ পেরিয়ে চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া অমানবিক। কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বা মামলা না থাকার পরও পুলিশ ভেরিফিকেশনের কারণে কত প্রার্থীর জীবন ক্ষতিগ্রস্ত হবে, সেই প্রশ্ন তোলেন তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া

১

দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

২

মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী

৩

ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক

৪

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

৫

সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের

৬

দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার

৭

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

৮

ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল

৯

দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম

১০

কিশোরগঞ্জে পেশাজীবী দলের আংশিক কমিটি অনুমোদন সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক বোখারী

১১

কিশোরগঞ্জের পল্লীতে শিয়ালের কামড়ে নারী পুরুষ শিশুসহ আহত ৫

১২

সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদঘাটনে অনেকটাই এগিয়েছি: ডিআইজি

১৩

বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল ফের বহিষ্কার

১৪

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

১৫

অনিয়ন্ত্রিত অটোরিকশাকে শৃঙ্খলায় আনুন

১৬

শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির অভিযোগে মামলা!

১৭

নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ছাড়াই শেষ হচ্ছে সড়ক নির্মাণকাজ

১৮

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৯

ময়মনসিংহে ২৫৭ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান

২০
শিরোনামঃ
❮পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া❮দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল❮মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী❮ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক❮সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী❮সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের❮দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার❮বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা❮ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল❮দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম