বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কিশোরগঞ্জ জেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সংবাদ
গত ১৮ অক্টোবর সংগঠনটির কেন্দ্রীয় কমিটি এ কমিটির অনুমোদন দেয়। একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক নাজমুল আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইনজীবী মো. আব্দুল্লাহ আল বোখারী। এ ছাড়া আলহাজ্ব আহম্মদ ফারুক খোকনকে জেলা কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শরিফুল ইসলাম রাসেল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাক্তার মাসুদ রানা ভূঁইয়া ও অধ্যাপক মো. বদিউজ্জামান। সহসভাপতি হয়েছেন আইনজীবী মো. জামাল উদ্দিন খান মার্শাল, আইনজীবী নাদিরা সুলতানা সুমা এবং ব্যবসায়ী খন্দকার মঈনুল আলম।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আইনজীবী মীর সাখাওয়াত হুসাইন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন অধ্যাপক মো. আবু লায়েস ভূঁইয়া, আইনজীবী মো. শাহ আলম ও আইনজীবী মো. মোজাম্মেল হক।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনজীবী আসাদুল হক আতিক। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন আইনজীবী শাহরিয়ার ওয়াহিদ ইভান, অধ্যাপক মো. মাসুদ রানা ও অধ্যাপক হাবিবুর রহমান।
দপ্তর সম্পাদক হয়েছেন আইনজীবী মো. সারোয়ার আলম, অর্থ ও পরিকল্পনা সম্পাদক প্রশিক্ষক মো. মাহবুবুল আলম, শিক্ষাবিষয়ক সম্পাদক সিনিয়র শিক্ষক মো. হারুনর রশীদ এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক প্রকৌশলী তারেকুর রহমান।
এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক আইনজীবী শাহাদাত হোসেন মামুন, ধর্মবিষয়ক সম্পাদক অধ্যাপক মো. মনিরুল আজম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী ফারুক মিয়া, পেশাজীবীবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. মোজাম্মেল হক সানী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আইনজীবী মো. ওবাইদুর রশীদ রিপন এবং সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আইনজীবী আজিজুল হক আজিম মনোনীত হয়েছেন।
কমিটিতে শিক্ষক, আইনজীবী, প্রকৌশলীসহ জেলার বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে আরও ১১ জনকে কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি অনুমোদনের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব আগামী ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি এখন নতুন নেতৃত্বের সামনে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন