১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হচ্ছে না

আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে ভারতের একটি গণমাধ্যম।

আজ বৃহস্পতিবার ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল।

এ বিষয় সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে, তা দূর করতে ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী। কিন্তু যুক্তরাষ্ট্রে মোদির তিন দিনের সফর ব্যস্ত সময়সূচীতে পরিপূর্ণ থাকবে।’

প্রসঙ্গত, মোদি আগামী ২১ সেপ্টেম্বর তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র যাবেন।

এদিকে যুক্তরাষ্ট্রে পৌঁছে মোদি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেবেন। এর পাশাপাশি চতুর্দেশীয় জোট ‘কোয়াড’-এর শীর্ষবৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সভায় তিনি যোগ দেবেন বলে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই এই ব্যস্ততার মধ্যে বাংলাদেশের নতুন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তার।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সহায়তা, চীনে মেডিকেলে পড়ার সুযোগ পেলেন নাটোরের ফাতেমা

বিয়ের আয়োজন শেষ, বর আসার আগেই হাজির ম্যাজিস্ট্রেট

শেরপুরে ঘোড়ার মাংস জব্দ

কিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রী

কলমাকান্দায় ৩৯ বালুবাহী নৌকা জব্দ, একজনের কারাদণ্ড

নেত্রকোণার বারহাট্টায় সংঘর্ষে কৃষক নিহত

নজরুল ছিলেন জাতীয় চেতনার অগ্রদূত: পরিকল্পনা কমিশনের সদস্য

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনার দায়িত্বে রশিদুজ্জামান মিল্লাত

নান্দাইলে গৃহহীনের জন্য ৩৬ ‘স্বপ্ন বাড়ি’ আজ উদ্বোধন করবেন তথ্য প্রতিমন্ত্রী

দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

১০

শেরপুরে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

১১

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গাছের চারা বিতরণ

১২

শেরপুরে জলাবদ্ধতায় ক্ষতির মুখে কলা চাষিরা

১৩

ময়মনসিংহে অভিযান চালিয়ে জেএমবি’র দুই সক্রিয় সদস্য আটক

১৪

ময়মনসিংহে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৫

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে মিন্টু কলেজের চুক্তি

১৭

ময়মনসিংহে পরিবেশ ও অধিকার সুরক্ষায় কৌশলগত জোট সভা

১৮

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

১৯

বারহাট্টায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তির মৃত্যু

২০
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সহায়তা, চীনে মেডিকেলে পড়ার সুযোগ পেলেন নাটোরের ফাতেমাবিয়ের আয়োজন শেষ, বর আসার আগেই হাজির ম্যাজিস্ট্রেটশেরপুরে ঘোড়ার মাংস জব্দকিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রীকলমাকান্দায় ৩৯ বালুবাহী নৌকা জব্দ, একজনের কারাদণ্ডনেত্রকোণার বারহাট্টায় সংঘর্ষে কৃষক নিহতনজরুল ছিলেন জাতীয় চেতনার অগ্রদূত: পরিকল্পনা কমিশনের সদস্যআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনার দায়িত্বে রশিদুজ্জামান মিল্লাতনান্দাইলে গৃহহীনের জন্য ৩৬ ‘স্বপ্ন বাড়ি’ আজ উদ্বোধন করবেন তথ্য প্রতিমন্ত্রীদুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত