Author
১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

সারা দেশের মতো কিশোরগঞ্জেও বইছে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া। বিশেষ করে ইউপি নির্বাচনকে ঘিরে এখন সীমাহীন তোড়জোড়। জেলাজুড়েই চলছে নির্বাচনী জল্পনা-কল্পনা। সরকারি দল বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা ছুটছেন এলাকার নির্বাচিত সংসদ সদস্য, ইউনিয়ন, উপজেলা ও জেলা থেকে কেন্দ্রের নেতাদের কাছে। দলীয় মনোনয়ন পেতে শুরু করেছেন লবিং। সমানে প্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

এক্ষেত্রে পিছিয়ে নেই জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরাও। এছাড়া পছন্দের মানুষকে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে ছবিসহ পোস্ট দিচ্ছেন শুভাকাক্সক্ষী-সমর্থকেরা। ফলে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে এখন সরগরম সোশ্যাল মিডিয়া।

নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের ১৩টি উপজেলার ১০৮টি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা বেশ আগে থেকেই আটঘাট বেঁধে মাঠে নামছেন। এক্ষেত্রে সরকারি দল বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ বেশি লক্ষ্য করা যাচ্ছে।

তবে পিছিয়ে নেই জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরাও। এরই মধ্যে অনেক ইউপিতে দলটির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ এবং অন্যান্য বেশ কয়েকটি দলের প্রার্থীরাও নির্বাচনী ময়দানে সরব রয়েছেন।

এছাড়া অনেক ইউপিতে দলনিরপেক্ষ সম্ভাব্য প্রার্থীরা আগাম নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন ঘিরে তৎপর না হলেও বেশকিছু ইউনিয়নে দলটির কিছু নেতাকর্মী কৌশলে প্রার্থিতার জানান দিচ্ছেন।

বিগত ২০২১ ও ২০২২ সালে ধাপে ধাপে জেলার ১০৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় প্রতীকের ওই নির্বাচনে বিএনপি দলগতভাবে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেতাকর্মীরা অধিকাংশ ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন সরকারি দল হওয়ার সুবাদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরাই বেশিরভাগ ইউপিতে নানা প্রভাব বিস্তারের মাধ্যমে জয় ছিনিয়ে নেন।

এবারের ইউপি নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলীয়ভাবে প্রার্থী দিবে রাজনৈতিক দলগুলো। তাই ইউপিতে যোগ্য প্রার্থী বাছাইয়ে দলগুলো কাজ করছে।

এ পরিস্থিতিতে সরকারি দল বিএনপি’তে চলছে মনোনয়নযুদ্ধ। বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনে জয়ের আশায় দলীয় মনোনয়নের জন্য দলের দায়িত্বশীলদের কাছে ধর্ণা দিচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে প্রার্থিতার আবেদন।

সম্ভাব্য প্রার্থীদের নিকটাত্মীয়, শুভানূধ্যায়ী ও অনুগত নেতাকর্মীরা প্রার্থিতার জন্য ফেসবুকে চালাচ্ছেন প্রচারণা। কেউ কেউ নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েও সম্ভাব্য প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের অনেকেই দলীয় কর্মকাণ্ডসহ নানা তৎপরতার ছবি ফেসবুকে আপলোড দিচ্ছেন।

এখন ফেসবুক খুললেই শুধু ভেসে উঠছে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে মনোনয়ন চাওয়ার আবেদন। ফেসবুকে কার পোস্টে কতো বেশি শেয়ার লাইক কমেন্ট হচ্ছে, সে নিয়েও চলছে আলোচনা। ফেসবুকের পাতা যেন হয়ে ওঠেছে বিএনপি’র দলীয় মনোনয়ন লড়াইয়ের আদর্শ মাঠ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৫

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৬

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৭

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৮

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৯

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি