Author
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বৈঠক করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খারুয়ালী এলাকার এস.বি.এফ ইটভাটার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ভালুকা ইউনিয়নের খারুয়ালী গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির (২৬), তাইজুল ইসলামের ছেলে তামিম (১৯), সেলিমের ছেলে সিয়াম (১৯), মো. জামাল শেখের ছেলে মো. শাহাদৎ শেখ (২০), মোফাজ্জল ইসলামের ছেলে মো. ফাহিম শেখ (১৯), রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের নাজিম ফকিরের ছেলে ইকবাল মিয়া (২০), একই গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে মো. মামুন মিয়া (১৯) এবং ভালুকা বাজার এলাকার শামীমের ছেলে রনি (২০)।

পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী খারুয়ালী এলাকায় বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বৈঠক করার সময় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদন

বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিং

নেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগ

ফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটক

কলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালক

গৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী

১০

শয্যাশায়ী স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ আমাকে খাবার দাও’

১১

গবেষণার ধারাকে সমৃদ্ধ করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ

১২

শেরপুরে বক শিকারের দায়ে একজনের ৭ দিনের কারাদণ্ড

১৩

এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত: পর্যটনমন্ত্রী

১৪

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

১৫

শেরপুরের গারো পাহাড়ে হাতি অধ্যুষিত এলাকাকে অভয়ারণ্য ঘোষণার উদ্যোগে সেমিনার

১৬

ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক

১৭

অষ্টগ্রামে পশু হাসপাতালে ডাক্তার শূন্য, অভিযোগ এলাকাবাসীর

১৮

কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ড্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জে যুবককে হত্যার অভিযোগে বড় ভাই আটক

২০
শিরোনামঃ
৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদনবিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রীকুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিংনেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটককলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালকগৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দমাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়েরচীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী