Author
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে কেন্দুয়ায় পরিচ্ছন্নতা কার্যক্রম

কেন্দুয়া প্রতিনিধি: সারাদেশে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধনের পর সরকারের নির্দেশনা বাস্তবায়নে কেন্দুয়া উপজেলায় এ কার্যক্রম শুরু হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাঈম হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগমসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা।

এছাড়া অভিযানে উপজেলা জামায়াতের আমীর মো. সাদেকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. নুরুল হক ভূইয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ ফারুকী, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, সাধারণ সম্পাদক ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান বাঙ্গালী, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামসহ শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্কাউট সদস্য ও সুধীজন অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার সপ্তাহে একদিন এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদন

বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিং

নেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগ

ফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটক

কলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালক

গৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী

১০

শয্যাশায়ী স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ আমাকে খাবার দাও’

১১

গবেষণার ধারাকে সমৃদ্ধ করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ

১২

শেরপুরে বক শিকারের দায়ে একজনের ৭ দিনের কারাদণ্ড

১৩

এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত: পর্যটনমন্ত্রী

১৪

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

১৫

শেরপুরের গারো পাহাড়ে হাতি অধ্যুষিত এলাকাকে অভয়ারণ্য ঘোষণার উদ্যোগে সেমিনার

১৬

ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক

১৭

অষ্টগ্রামে পশু হাসপাতালে ডাক্তার শূন্য, অভিযোগ এলাকাবাসীর

১৮

কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ড্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জে যুবককে হত্যার অভিযোগে বড় ভাই আটক

২০
শিরোনামঃ
৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদনবিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রীকুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিংনেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটককলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালকগৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দমাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়েরচীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী