Author
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ২৩ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩টি চায়না জাল ও একটি ভীম জাল জব্দ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অনল দত্তসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে নালিতাবাড়ী সদর ও যোগানিয়া ইউনিয়নের মালিঝি নদীসহ বিভিন্ন জলাশয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ হিসেবে ব্যবহৃত এসব জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা ২৩টি চায়না জাল ও একটি ভীম জাল মালিঝি নদীর তীরে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কার্যালয় জানিয়েছে, মাছ ও জলজ প্রাণীর সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী

১

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

২

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

৩

দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি

৪

শব্দের ফাঁদে ফেলে এডিস মশা শনাক্ত করবে এআই

৫

কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখলে প্রভাব পড়তে পারে প্রজনন স্বাস্থ্যে

৬

ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে: অবহেলায় হতে পারে মারাত্মক ক্ষতি

৭

জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়

৮

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

৯

জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ

১০

দলে জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১১

দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

১২

হেমন্ত এসে গেছে অজান্তে

১৩

ক্যালিফোর্নিয়ায় তিন সিটি কাউন্সিল নির্বাচনে ৩ বাংলাদেশি-আমেরিকান

১৪

মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার ভোটের জন্য মন্দিরে গিয়ে নাচবে: শাহে আলম

১৫

‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস

১৬

বিদেশে উচ্চশিক্ষার খোঁজে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়

১৭

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

১৮

দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় জেলা পুলিশের ব্রিফিং, নিরাপত্তা জোরদারের নির্দেশ

১৯

শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা

২০
শিরোনামঃ
❮শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী❮মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব❮দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী❮দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি❮শব্দের ফাঁদে ফেলে এডিস মশা শনাক্ত করবে এআই❮কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখলে প্রভাব পড়তে পারে প্রজনন স্বাস্থ্যে❮ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে: অবহেলায় হতে পারে মারাত্মক ক্ষতি❮জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়❮ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান❮জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ