Author
১ অক্টোবর ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে হামলার মামলায় জামায়াতের ২৫ জন কারাগারে

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জয়নাল আবেদীনও রয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তারা জামিনের জন্য আদালতে হাজির হলে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসানের আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ মে দিবাগত রাতে পূর্বধলা থানায় মামলাটি করেন উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের বাসিন্দা ও ৭ নং আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. উমর শরীফ (৩৪)।

এজাহারে বলা হয়, গত ২০ মে বিকেলে পূর্বধলা উপজেলা পরিষদে অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা কার্যক্রম শেষে মোটরসাইকেলে করে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন উমর শরীফ। বিকেল তিনটার দিকে আগিয়া বাজার এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল লোক তাঁর পথরোধ করে হামলা চালায়।

মামলায় উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জয়নাল আবেদীনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনি ও পূর্বধলা সদর ইউনিয়ন উপজেলা জামায়াতের সাবেক সভাপতি তাজুল ইসলাম বাবুলসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ব্যবসায়িক ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে নেওয়া এবং তাঁর ব্যবহৃত টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেলে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এজাহারে উল্লেখ করা হয়, স্থানীয় লোকজন ও সাক্ষীদের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত উমর শরীফকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এবিষয়ে নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘আমরা এই মামলার আইনিভাবে মোকাবিলা করব। আশা করি আদালত দ্রুততম সময়ের মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ নেতাকর্মীদের মুক্তির ব্যবস্থা করবেন।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদের কর্মসূচির মুখে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

১

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

৪

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন

৫

ফসলি জমি কেটে ২০ হাজার ঘনফুট মাটি পাচার, ভৈরবে জাহাজ জব্দ

৬

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা, জনতার হাতে আটক

৭

হাওরে বজ্রপাতের আতঙ্ক, ৭ বছরে ঝরেছে ৭৯ প্রাণ

৮

‘কাফনের কাপড় নিয়ে এসেছি, না খেয়ে মরব, তবু নিয়োগপত্র ছাড়া ফিরব না’

৯

বিদ্যালয়ের অফিসে শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ প্রধান শিক্ষকের স্বামীর বিরুদ্ধে

১০

বিদ্যুতের তারে জড়ানো ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অপর ভাইয়েরও

১১

ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন

১২

শিক্ষকের মুক্তির দাবিতে মিছিল, দুর্বৃত্তের হামলায় আহত ১০ স্কুলশিক্ষার্থী

১৩

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাণীর কামড়ে চিকিৎসা মিলছে, পর্যাপ্ত অ্যান্টি-র‍্যাবিস টিকা মজুত

১৪

নেত্রকোনায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভূক্তির প্রক্রিয়া অবহিতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা

১৫

নেত্রকোনায় বজ্রপাতে ৭ বছরে ৭৯ জনের মৃত্যুঃ নেই কার্যকর পদক্ষেপ

১৬

পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে হামলার মামলায় জামায়াতের ২৫ জন কারাগারে

১৭

পূর্বধলায় ভিক্ষাবৃত্তি করা আমেনা খাতুন পেলেন মুদি দোকান

১৮

নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক

১৯

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৪০ জন

২০
শিরোনামঃ
❮বিরোধীদের কর্মসূচির মুখে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি❮যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী❮প্রধানমন্ত্রীকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল❮প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম❮সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন❮ফসলি জমি কেটে ২০ হাজার ঘনফুট মাটি পাচার, ভৈরবে জাহাজ জব্দ❮বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা, জনতার হাতে আটক❮হাওরে বজ্রপাতের আতঙ্ক, ৭ বছরে ঝরেছে ৭৯ প্রাণ❮‘কাফনের কাপড় নিয়ে এসেছি, না খেয়ে মরব, তবু নিয়োগপত্র ছাড়া ফিরব না’❮বিদ্যালয়ের অফিসে শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ প্রধান শিক্ষকের স্বামীর বিরুদ্ধে