Hasan
১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে রামগোপালপুর বিএনপির সম্মেলন

Oplus_131072

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২৩ বছর পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পদপ্রত্যাশী নেতারা সুসজ্জিত মিছিল নিয়ে সম্মেলনস্থলে যোগ দেন।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামগোপালপুর পিকেজে উচ্চবিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সম্মেলনস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

 

সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মো. মোতাহার হোসেন তালুকদার।

 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে সম্মেলনে যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল এবং সম্মেলন ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক শাহ ওবায়দুল্লাহ সুমন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি শামছুল হক শামছু, জালাল আহম্মেদ আকন্দ, আব্দুল আজিজ মন্ডল ও একেএম আব্দুল্লাহ।

 

এ ছাড়া বক্তব্য দেন উত্তর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি ফারুক আহমেদ, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর এবং উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ মন্ডলসহ অন্য নেতারা।

 

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গুপ্ত ও পলাতকরা মিলেমিশে দেশে অস্থিরতা সৃষ্টি এবং উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। দেশ-বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন। যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ

১

শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন

২

ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩

৩

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৪

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

৫

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

৬

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৭

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

৮

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

৯

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

১০

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

১১

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

১২

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

১৩

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১৪

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১৫

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১৬

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৭

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

১৮

নেত্রকোনায় ওভারটেক নিয়ে দুই ইজিবাইক চালকের ঝগড়া, যাত্রী নিহত

১৯

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রেমিকসহ ৩ জনের নামে মামলা

২০
শিরোনামঃ
❮সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ❮শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন❮ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩❮নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত❮কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ❮কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ