
ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মোঃ: সলিম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ছেলে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুশফিকুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি পাঁচ ছেলে তিন মেয়েসহ বহু গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার সকাল ১১ টায় পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম জানাজা ও ভান্ডার নিজ গ্রামে বাদ জুম্মা দ্বিতীয জানাযা শেষে পারিবারিক গুরুস্হানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন