ময়মনসিংহ জেলায় রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, শেরপুর, টাঙ্গাইল ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত কর্মসূচির ছবি ও ভিডিও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ও স্থানের নামে প্রচার করে জেলায় রাজনৈতিক অস্থিরতা ও ব্যাপক কর্মসূচির চিত্র তুলে ধরা হচ্ছে। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, শেরপুর জেলায় অনুষ্ঠিত অন্তত পাঁচটি কর্মসূচির ছবি ও তথ্য ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় অনুষ্ঠিত কর্মসূচি হিসেবে প্রচার করা হয়েছে। একইভাবে টাঙ্গাইলের মধুপুরের কর্মসূচিকে মুক্তাগাছা ও ময়মনসিংহ সদর এলাকার দুটি এবং গাজীপুরের ১৫ টি কর্মসূচিকে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল এলাকার কর্মসূচি হিসেবে প্রচারের অভিযোগ পাওয়া গেছে।
এমনকি অন্য জেলার কর্মসূচির ভিডিও সম্পাদনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ফেক আইডির মাধ্যমে ময়মনসিংহের ত্রিশালের ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। কয়েকটা ফেসবুক আইডিতে এমন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা তাদের সনাক্ত করছি। এমন অপরাধে যেই হোক তার বিরুদ্ধে নতুন ডিজিটাল আইনে গ্রেফতার থেকে কারাগারে পাঠাবো।
সম্প্রতি মুক্তাগাছা উপজেলার তারাটি ফকিরগঞ্জ বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকের বক্তব্য অনুযায়ী, সেখানে অগ্নিসংযোগ কিংবা অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। জেলা পুলিশের পক্ষ থেকেও প্রচারিত তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে জানানো হয়েছে।
অন্যদিকে, ভালুকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অর্থ লেনদেনের অভিযোগও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমএ ওয়াহেদ বিপুল পরিমাণ অর্থ ছড়িয়ে নেওয়ার পাশাপাশি বিএনপির কিছু কথিত নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রেখে বিক্ষোভে লোকসমাগম ঘটাচ্ছেন। বিক্ষোভে অংশ নেওয়ার জন্য জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা এবং স্লোগান দেওয়ার জন্য জনপ্রতি ২ হাজার টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির কয়েকজন নেতার মাধ্যমে এসব অর্থ বিতরণ করা হচ্ছে বলে একটি গোপন সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সূত্র জানায়, ভালুকা ও ত্রিশালে আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির কয়েকজন নেতাকর্মীর সরাসরি সম্পৃক্ততার তথ্য সংগ্রহ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, পরিচয় ও সাংগঠনিক পদবিসহ তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। নির্দেশনা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
গোয়েন্দা সূত্রের দাবি, ময়মনসিংহ সদর রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দুটি গ্রুপের বিরোধও নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা সৃষ্টি করছে। অতীতেও এসব গ্রুপের মধ্যে বিরোধ ছিল। বর্তমানে তাদের কিছু নেতাকর্মী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
ময়মনসিংহে এবার আরেক বড় ভাইয়ের জন্ম হয়েছে। তার কথায় প্রশাসনের অধিকাংশ সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক সময় পুলিশের বদলেও তার কথাই হয়। এই বদলিগুলো আওয়ামী লীগের কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। উপর থেকে নির্দেশ করিয়ে সরাসরি এমন পোস্টিং করাচ্ছে। এভাবে আওয়ামী লীগের কর্মকর্তাদের ময়মনসিংহের মত একটি জায়গায় পদায়ন করলে দিন দিন আইনশৃঙ্খলার পরিস্থিতি আরো খারাপ হবে বলে জানিয়েছেন অনেকেই। পদায়নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।
কে এই বড় ভাই? যার কথায় এখন প্রশাসনের কর্মকর্তারা শুনতে হয়? একটি গোয়েন্দা সূত্র জানিয়েছেন, আওয়ামী লীগের সময় দুজন বড় ভাই ছিলেন, তাদেরকেও ছাড়িয়েছে বর্তমানে সেই বড় ভাই তিনি আরেক মাফিয়া হতে উঠছে। তবে গোয়েন্দা সংস্থা জানিয়েছে তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো জানিয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ময়মনসিংহ জেলায় প্রকৃতপক্ষে কর্মসূচির সংখ্যা খুবই কম। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কঠোরভাবে কাজ করছে। অন্য জেলার কর্মসূচির ভিডিও ধারণ করে এআই প্রযুক্তির মাধ্যমে সেগুলো ময়মনসিংহের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। জেলাকে অস্থিতিশীল করার পেছনে কিছু ব্যক্তি ও গোষ্ঠী কাজ করছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময় থেকেই দুটি গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে। তাদের কিছু নেতাকর্মী শহরের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। কোনো পুলিশ কর্মকর্তা আগে এবং পরে আওয়ামী লীগের কোনো গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখছেন বা তাদের নেতাকর্মীদের ছাড় দিচ্ছেন এমন প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসপি বলেন, কোনো অপরাধমূলক কর্মসূচি মেনে নেওয়া হবে না। এ বিষয়ে পুলিশের অবস্থান কঠোর।
এদিকে ময়মনসিংহের বিএনপির শীর্ষ নেতারা জানান, এখন নতুন করে আরেক বড় ভাই জন্ম হচ্ছে। তার কথায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা তার কথা শুনতে হয়। কাকে কোথায় বদলি করবে এই সিদ্ধান্ত এখন তার হাতেই। তবে তার মাধ্যমে ময়মনসিংহে ৯ জন পুলিশ পরিদর্শক যোগদান করেছে। এরা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের সময়ে বিভিন্ন থানা চাকরি করে আওয়ামী লীগের পরিবারের লোকজন হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তবে এ বিষয়ে পুলিশ সুপার জানান, আমি একটু শুনেছি। তবে প্রমাণের অপেক্ষায় আছি। গোয়েন্দা সংস্থা কাজ করছে। আওয়ামী লীগ আমলে যারাই এখানে ছিল। অনেকে আসা শুরু করেছেন। তবে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করলে বা কোন তথ্য পাচার করলে আমার কাছে প্রমাণ আসলে আমি তাদের বাড়ি পাঠিয়ে দিব।
আমি সব মেনে নিব দেশের বিরুদ্ধে কাজ করলে আমি একটু ছাড় দিব না। পুলিশের প্রতি এসপির একটাই মেসেজ, আমার জেলায় কোন আন্দোলন কর্মসূচি হতে পারবেনা। যে উপজেলায় আওয়ামী লীগের কর্মসূচি হবে, তাদের গ্রেফতার করতে না পারলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিব। সকলেই সাবধান হয়ে যান আজকে থেকে আমার জায়গা হবে কঠোর। কোন অন্যায় মেনে নিব না। আপনাদের দায়, আমি মেনে নেব না। আমার নিজস্ব সোর্স প্রত্যেক থানায় এখন কাজ করবে।
যে সকল কর্মকর্তা কোন গাফিলতি পাব তাৎক্ষণিক একশন। এসপি বলেন, আমি এখানে কাজ করতে এসেছি। ময়মনসিংহ জেলা বাসিকে সেবা দিতে এসেছি। আমি এখানে রাজনীতি করতে আসিনি। এই জেলার সকলকে আমি সেবা দিব। আমি ওখানে মেহমান। আমি রাষ্ট্রের কর্মচারী হিসেবে এসেছি। আমার দায়িত্ব হবে শতভাগ নিরপেক্ষ। কেউ অন্যায় করলে আইনের মধ্য দিয়ে ব্যবস্থা নিব। যে সকল পুলিশ কর্মকর্তার গাফিলতি পাব আমি তাদের বাড়িতে পাঠিয়ে দিব, এটা আমার লাস্ট মেসেজ।
মন্তব্য করুন