Hasan
১৪ নভেম্বর ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাছ-পাহাড় কর্তন, বালু-পাথর উত্তোলনে বিপন্ন গজনী

পাহাড়, নদী ছড়া আর শাল, সেগুন, গজারী মহুয়ার বন– এই নিয়ে শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তঘেঁষা এলাকা গারো পাহাড়ের গজনী। গত কয়েক বছরে অসাধু চক্রের রাহুগ্রাসে বিপন্ন প্রাণ প্রকৃতিতে সমৃদ্ধ এই এলাকা। স্থানীয়রা বলছেন, গত দুই বছরে গজনী এলাকায় পাহাড় বিধ্বংসী তৎপরতা বহুগুণ বেড়েছে। কোথাও টিলার মাটি কেটে, কোথাও নদীর তীর গভীর গর্ত করে বের করা হচ্ছে বালু, কোথাও পাহাড়ি ঝর্ণা ও ছড়া খুঁড়ে তুলে নেওয়া হচ্ছে পাথর। পাশাপাশি শাল, হরীতকী, বহেরা ও মাক্রার মতো মূল্যবান গাছও কর্তন করা হয়।

গজনী ফরেস্ট বিটের আওতাধীন গজনী, ছোট গজনী বাকাকুড়া, গান্ধিগাঁও, দরবেশতলা, হালচাটি, মাটিটিলা, বনরানী রেস্ট হাউস, মঙ্গল ঝর্ণা, কালঘোষা নদী ও বিভিন্ন ছড়া ঘুরে দেখা গেছে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে চলছে এই ধ্বংসযজ্ঞ।

পাহাড়ি জনপদের বাসিন্দাদের তথ্যমতে, এই পাহাড় ধ্বংসের ইতিহাস প্রায় আড়াই দশকের। রাজনৈতিক ক্ষমতা ও দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করা শক্তিশালী সিন্ডিকেট নেপথ্যে থেকে এ কাজ করে আসছে। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর পাহাড়ের ওপর আঘাত বহুগুণ বেড়ে গেছে। বালু-পাথর উত্তোলনে অন্তত ৫০০ শ্রমিক জড়িত। কাংশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান বলেন, উপজেলা পরিষদের মাসিক সভায় তিনি পাহাড় ধ্বংস নিয়ে শক্ত কথাবার্তা বলেন। কিন্তু কোনো ফল পান না। প্রতিবাদ করায় এক তরুণ জেল খেটেছেন জানিয়ে তিনি বলেন, তিনিও কথা বলে বিপদ বাড়াতে চান না। বাকাকুড়া গ্রামের তরুণ স্থানীয় পরিবেশকর্মী রবিউল ইসলাম রুমানের দাবি, পাহাড় রক্ষা এবং মাদকবিরোধী বক্তব্য দেওয়ায় তাঁর ওপর হামলা হয়েছে। পরে ভাঙচুর-লুটপাটের মিথ্যা মামলায় তিন দিন জেল খেটেছেন।

স্থানীয় সংবাদ মাধ্যম কর্মী খোরশেদ আলম বলেন, ২০২৫ সালের ১৫ আগস্ট সন্ধ্যায় চোরাচালান ও বালু-পাথর নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁর ওপর সন্ধ্যাকুড়া বাজারে হামলা হয়। হাসপাতালে দুদিন পর তাঁর জ্ঞান ফেরে। ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাধব হাজং বলেন, পাহাড়ি জনপদের ছয়-সাতটি নৃগোষ্ঠীর মানুষ কোনো দিন প্রকৃতি ধ্বংসের কথা ভাবেননি। অথচ তাদের চোখের সামনেই পাহাড় কেটে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে।

শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সভাপতি সুজয় মালাকার জয় বলেন, গত শুক্রবার রাংটিয়া এলাকায় গিয়ে তিনি দেখেছেন লোকজন শাল গাছসহ ছোট ছোট গাছ, ঝোরা থেকে বালু তুলে ভ্যানবোঝাই করে নিয়ে যাচ্ছে। পাথর তুলে স্তূপ করে রেখেছে। স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘হাতির খবরাখবর ও সচেতনতা’ গ্রুপের অন্যতম সংগঠক শিক্ষক রহমত আলী বলেন, এখানে স্বেচ্ছাসেবীদের উদ্যোগ ছাড়া প্রশাসনের তেমন কার্যকরী ভূমিকা দেখা যায় না। গজনী ফরেস্ট বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ বলেন, ২০২৪ এর পটপরিবর্তনের সুযোগ নিয়ে একটি বড় চক্র বালু পাথর তোলার কাজ শুরু করে। তাদের বাধা দিলে প্রাণনাশের ঝুঁকি ছিল। আতঙ্কের মধ্যেও মাত্র তিনজন বনকর্মী নিয়ে ১০-১২ কিলোমিটার এলাকা রক্ষায় তিনি কাজ করেছেন। ২০২৬ সালে ৩ জুন বালুভর্তি চারটি মাহিন্দ্রা গাড়ি আটকের পর সালেহীন নেওয়াজ ও বনপ্রহরী জিয়াউলের ওপর হামলা হয়।

বনবিভাগ জানায়, ২০২৪ থেকে গত তিন বছরে দুটি ফৌজদারি মামলাসহ গজনী বিটে বালু-পাথর-সংক্রান্ত ২২টি মামলা হয়েছে। সর্বশেষ গত ৮ নভেম্বর পুলিশের অভিযানে লাল বালুবাহী সাতটি যানবাহনসহ ছয়জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। শেরপুরের সহকারী বন সংরক্ষক মো. আল-আমিন ও রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সম্প্রতি যোগদান করেছেন। এ বিষয়ে তারা কথা বলতে রাজি হননি। সদ্য বিদায়ী রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা (বর্তমানে মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা) আব্দুল করিম বলেন, তিনি দুই বছর চাপের মধ্যে দায়িত্ব পালন করেছেন। বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসন একসঙ্গে কাজ করলে বন বাঁচানো সম্ভব। ঝিনাইগাতী থানার ওসি এসএম নূর মোহাম্মদ বলেন, আমি সাধ্যমতো চেষ্টা করছি। সবার সহযোগিতা পেলে আরও ভালো করা সম্ভব। ঝিনাইগাতীর ইউএনও মো. আল আমীন বলেন, টাস্কফোর্সের অভিযান অব্যাহত আছে। তবে বিজিবি এগিয়ে এলে সন্তোষজনক ফল পাওয়া যেত।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা

১

সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

২

কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

৩

চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু

৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

৫

ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার

৬

নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা

৭

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার

৮

শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ

৯

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

১০

সংঘর্ষ-খুন ও চুরি-ছিনতাই ঠেকাতে কিশোরগঞ্জ শহরজুড়ে ২৫০ এআই ক্যামেরা

১১

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

১২

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা

১৩

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

১৪

নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি |

১৫

ভৈরবে ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

১৬

ময়মনসিংহে এসআরবির পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার

১৭

বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বর-কনেসহ অর্ধশতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

১৮

মশাল মিছিল ঘিরে খালিয়াজুরীতে গ্রেপ্তার ৩

১৯

বিচারের আশ্বাসে সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

২০
শিরোনামঃ
❮নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা❮সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’❮কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা❮চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু❮ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট❮ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার❮নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার❮শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ❮বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার