ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুই সক্রিয় নেতাকে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রসুলপুর ইউনিয়নের যুবলীগ নেতা মো. মনির (৩৬) এবং চরআলগী ইউনিয়নের সক্রিয় নেতা মো. আল আমিন (৪০)। এছাড়া পৃথক অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মোছা. হাজেরা খাতুনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
গফরগাঁও থানার ওসি মো. মুশফিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকে শুক্রবার ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের চলমান এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন