Hasan
১৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে সেচ সংযোগে অস্বাভাবিক বিল

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে একটি সেচ সংযোগে বিদ্যুৎ ব্যবহার না করার পরও ৩ হাজার ৩০১ টাকা বিল দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিলের কারণ জানতে গিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আখতারুজ্জামানের কাছ থেকে অসৌজন্যমূলক মন্তব্য পাওয়ার অভিযোগ করেছেন এক সাংবাদিক। একই সঙ্গে এলাকায় সেচ সংযোগ প্রদান নিয়েও অনিয়মের অভিযোগ তুলেছেন কয়েকজন গ্রাহক।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়ে জানতে নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে যান দৈনিক জনবাণী পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি সারোয়ার হোসাইন।

সাংবাদিক সারোয়ার হোসাইনের অভিযোগ, একটি সেচ সংযোগে গত তিন মাসে বিদ্যুৎ বিল এসেছিল মোট ২৯২ টাকা। অথচ চলতি মাসে একই সংযোগের বিপরীতে বিল করা হয়েছে ৩ হাজার ৩০১ টাকা। তাঁর দাবি, সংযোগটিতে বিদ্যুৎ ব্যবহার না হওয়া সত্ত্বেও এমন বিল আসার কারণ জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে গেলেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা পাননি।

পরে বিষয়টি নিয়ে ডিজিএম আখতারুজ্জামানের কাছে জানতে চান তিনি। এ সময় বিল পরিশোধ করতে হবে বলে জানান ডিজিএম। বিলের পরিমাণ এত বেশি হওয়ার কারণ জানতে চাইলে সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি সকালে কী খেয়ে আসছেন?’ এমন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন সারোয়ার হোসাইন।

সাংবাদিক সারোয়ার হোসাইন গণমাধ্যমকে জানান, একজন গ্রাহকের অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়ে তথ্য জানতে গিয়ে দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। তাঁর মতে, গ্রাহকের অভিযোগের যথাযথ ব্যাখ্যা দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

এদিকে নালিতাবাড়ীতে সেচ সংযোগ প্রদান নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রয়োজনীয় অনুমোদন এবং পল্লী বিদ্যুতের নির্ধারিত নিয়ম অনুসরণ না করেই নতুন সেচ সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

উপজেলার গোজাকুড়া গ্রামের সেচমালিক আব্দুল করিম গণমাধ্যমকে জানান, বিএডিসির অনুমোদন ছাড়াই তাঁর সেচ লাইনের পাশে আরেকটি সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। এ জন্য একই এলাকার মোহাম্মদ আলীর কাছ থেকে অর্থ নেওয়ার মাধ্যমে সংযোগ দেওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি। তবে তাঁর তাৎক্ষণিক প্রতিবাদের কারণে ওই সংযোগ দেওয়া সম্ভব হয়নি বলে জানান আব্দুল করিম।

তিনি আরও জানান, অনিয়মের মাধ্যমে সেচ সংযোগ দেওয়া বন্ধের দাবিতে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। তাঁর অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।

এ বিষয়ে নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আখতারুজ্জামানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশঃ ১২:২১pm, ২০২৬-১১-১৪

আপডেটঃ ১২:২১pm, ২০২৬-১১-১৪

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা

১

সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

২

কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

৩

চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু

৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

৫

ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার

৬

নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা

৭

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার

৮

শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ

৯

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

১০

সংঘর্ষ-খুন ও চুরি-ছিনতাই ঠেকাতে কিশোরগঞ্জ শহরজুড়ে ২৫০ এআই ক্যামেরা

১১

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

১২

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা

১৩

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

১৪

নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি |

১৫

ভৈরবে ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

১৬

ময়মনসিংহে এসআরবির পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার

১৭

বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বর-কনেসহ অর্ধশতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

১৮

মশাল মিছিল ঘিরে খালিয়াজুরীতে গ্রেপ্তার ৩

১৯

বিচারের আশ্বাসে সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

২০
শিরোনামঃ
❮নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা❮সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’❮কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা❮চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু❮ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট❮ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার❮নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার❮শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ❮বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার