Admin
২৮ অগাস্ট ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুটি অনুষদে সমন্বিত ডিগ্রি চালুর দাবিতে সড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি : গতকাল বুধবার রাতের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিগ্রি (বিএসসি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স) চালুর দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সড়ক অবরোধ শুরু করেন তাঁরা।

এ কারণে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ছাত্রী হল ও কে আর মার্কেট-সংলগ্ন প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গভীর রাত পর্যন্ত সড়ক অবরোধ করা হয়। এ সময় শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

শিক্ষার্থীরা জানান, সমন্বিত ডিগ্রি চালুর বিষয়ে গঠিত আট সদস্যের কমিটি শিক্ষার্থীদের ভোট নেয়, যেখানে বিপুল ব্যবধানে এই প্রস্তাবের পক্ষে রায় আসে। পরে কমিটি প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে উপাচার্যের কাছে সার্বিক প্রতিবেদন জমা দেয়। এখন কেবল শিক্ষা কাউন্সিল ও সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বাকি রয়েছে।

ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‘শিক্ষা কাউন্সিল দ্রুত গঠনের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি। কিন্তু প্রশাসন শুধু গড়িমসি করছে। উপাচার্য আরও সময় চেয়েছেন, কিন্তু আমাদের আলটিমেটাম ছিল বুধবার পর্যন্ত। আমরা চাই, আগামী রোববারের মধ্যে জরুরি শিক্ষা কাউন্সিল গঠন করা হোক।’

পশুপালন অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী গতকাল রাতে নিঝুম বলেন, ‘২৯ দিন পশুপালন অনুষদে ক্লাস-পরীক্ষা বন্ধ। এত দিনেও কার্যকর সিদ্ধান্ত আসেনি। প্রশাসনিক কর্মকর্তারা আমাদের কাছে এসে শুধু আশ্বাস দিয়ে চলে গেছেন। উপাচার্য যতক্ষণ না এখানে এসে রোববারের মধ্যে শিক্ষা কাউন্সিল গঠনের আশ্বাস দেবেন, ততক্ষণ আন্দোলন চলবে। ’

প্রসঙ্গত, সমন্বিত ডিগ্রি চালুর দাবিতে গত ২৭ জুলাই থেকে পশুপালন অনুষদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ৩০ জুলাই থেকে অনুষদটির ফটকে তালা ঝুলছে। একই দাবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও আন্দোলন করছেন। সোমবার থেকে তাঁরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন এবং মঙ্গলবার অনুষদের সব ফটকে তালা দেন। গতকাল দুপুরে প্রশাসন ভবনেও তালা দেন আন্দোলনকারীরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আলিফ হত্যারহস্য ৭ দিনেও উদ্‌ঘাটন হয়নি, গ্রেপ্তার দুই তরুণ

১

বিল নিয়ে সমঝোতার পরও কাটেনি দুই নেতার বিরোধ, অস্বস্তিতে অষ্টগ্রাম বিএনপি

২

গৌরীপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন

৩

বর্জ্যে মিলছে ময়মনসিংহ মেডিকেলের ব্যবহারযোগ্য চিকিৎসা সামগ্রী

৪

নালিতাবাড়ীতে তিন মাংস বিক্রেতাকে জরিমানা

৫

কেন্দুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

৬

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

৭

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

৮

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

৯

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

১০

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

১১

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

১২

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

১৩

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

১৪

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

১৫

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

১৬

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৭

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১৮

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১৯

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

২০
শিরোনামঃ