Author
৬ অগাস্ট ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বর্ণের দাম আবার ৫ হাজার ডলারের দিকে, কারণ কী?

মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অগ্রগতির আশা এবং হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে সোনার দাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) লেনদেনের শুরুতে সোনার দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ২৬৫ দশমিক ২২ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের শুরুতে ১৮ জুনের পর সর্বোচ্চ দামে পৌঁছায় মূল্যবান এই ধাতু। বুধবারও সোার দাম ফেব্রুয়ারির পর সবচেয়ে বড় একদিনের উত্থান দেখেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমার আশা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। এর ফলে তেলের দাম নিম্নমুখী থাকার সম্ভাবনা তৈরি হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বাড়ানোর চাপও কমতে পারে, যা সোনার বাজারের জন্য ইতিবাচক।

বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা শক্তিশালী হওয়ায় সোনার দামে ইতিবাচক প্রভাব পড়ছে। তার মতে, বর্তমান ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে সোনার দাম আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, ২০০ দিনের মুভিং অ্যাভারেজের ওপরে স্থায়ীভাবে অবস্থান করতে পারলে সোনার দাম ৫ হাজার ডলারের দিকে আরও শক্তিশালী পুনরুদ্ধারের পথ তৈরি হতে পারে।

এদিকে ইরান ও ওমানের মধ্যে আলোচনাধীন একটি প্রস্তাবিত চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র এবং আঞ্চলিক দুই কর্মকর্তা তথ্য দিয়েছেন।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর থেকে জ্বালানির মূল্যস্ফীতি এবং উচ্চ সুদের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ১৯ শতাংশ কমেছিল। তবে বর্তমানে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে আসায় আবারও সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।

বাজারের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা দুই দিন আগের ৬৭ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে নেমে এসেছে।

এদিকে বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের জুলাই মাসের নন-ফার্ম পেরোলস (কর্মসংস্থান) প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এর আগে প্রকাশিত এডিপি প্রতিবেদনে দেখা গেছে, জুলাই মাসে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে কর্মসংস্থান বৃদ্ধির গতি কমেছে।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬২ দশমিক ০২ ডলারে নেমেছে। অন্যদিকে প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৫ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে, যা জুনের পর সর্বোচ্চ। সূত্র: রয়টার্স

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁও উপজেলা হাসপাতালে এক্স-রে ফিল্ম সংকট: রোগীদের দুর্ভোগ চরমে

১

শ্রীবরদীতে তেলের ওজনে কারচুপি, দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

গৌরীপুরে ছুরিকাঘাতে কিশোর খুন

৩

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ২ কিশোর আটক

৪

ট্রেনে মাদক পরিবহনে সহযোগিতা, চালানপ্রতি ১০ হাজার করে নেন আরএসবি সদস্য

৫

গৌরীপুরে ছুরিকাঘাতে যুবক খুন , ঘাতক আটক

৬

মুক্তাগাছায় ১৩ বছরের কিশোরী জাকিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

৭

কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু

৮

নেত্রকোনায় পার্কিং করা গাড়িতে আগুন, তদন্তে পুলিশ

৯

নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন, ধানের বরাদ্দ ৭০১ মেট্রিক টন

১০

গৌরীপুরে আওয়ামী লীগ নেতা হাবিবুর গ্রেফতার

১১

দুর্গাপুর সীমান্তে বিজিবির ‎অভিযানে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ

১২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২ কারখানা

১৩

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর ঘর পেলেন আদিবাসী সুধিনী মান্দা

১৪

মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৫

ভৈরবে বাড়ির উঠোনে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৬

দীর্ঘ পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু

১৭

কেন্দুয়ায় হিমালয় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

১৮

এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

১৯

শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

২০
শিরোনামঃ
❮গফরগাঁও উপজেলা হাসপাতালে এক্স-রে ফিল্ম সংকট: রোগীদের দুর্ভোগ চরমে❮শ্রীবরদীতে তেলের ওজনে কারচুপি, দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা❮গৌরীপুরে ছুরিকাঘাতে কিশোর খুন❮শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ২ কিশোর আটক❮ট্রেনে মাদক পরিবহনে সহযোগিতা, চালানপ্রতি ১০ হাজার করে নেন আরএসবি সদস্য❮গৌরীপুরে ছুরিকাঘাতে যুবক খুন , ঘাতক আটক❮মুক্তাগাছায় ১৩ বছরের কিশোরী জাকিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১❮কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু❮নেত্রকোনায় পার্কিং করা গাড়িতে আগুন, তদন্তে পুলিশ❮নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন, ধানের বরাদ্দ ৭০১ মেট্রিক টন