Author
১৬ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে গ্যাস উৎপাদন বাড়াতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে

দেশে গ্যাস সরবরাহে আগে থেকেই ঘাটতি রয়েছে। ফলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ছাড়া তাৎক্ষণিক কোনো বিকল্প নেই। আমদানির জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি আছে।

বর্তমানে মাত্র দুটি ভাসমান এলএনজি টার্মিনালের ওপর বড় ধরনের নির্ভরতা তৈরি হয়েছে। কোনো একটি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে তার প্রভাব শুধু গ্যাস সরবরাহেই সীমাবদ্ধ থাকে না; বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও তার অভিঘাত পড়তে পারে।

এবার একটি টার্মিনাল বন্ধের পর তৈরি হওয়া গ্যাস-সংকটে তা দেখা গেছে। যদিও বিএনপি সরকার ক্ষমতায় এসেই বিকল্প টার্মিনাল তৈরির উদ্যোগ নিয়েছে।

কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে এখন আংশিক সরবরাহ হচ্ছে। আর ওই টার্মিনালের ক্ষতিগ্রস্ত বয়লারটি চালু করার প্রক্রিয়া চলছে। আগে ধারণা দেওয়া হয়েছিল, এটি চালু করার আগে পরীক্ষা করতে হলে টার্মিনাল ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে। এতে গ্যাসের সরবরাহ আবার কমে যাবে। তাই একটি যৌক্তিক সমাধানের আলোচনা চলছে। এখন বলা হচ্ছে, হয়তো টার্মিনাল পুরোপুরি বন্ধ না করেও বয়লারটি চালু করা যেতে পারে। বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে তা করা গেলে খুবই ইতিবাচক হবে। তাই টার্মিনাল চালুর আগেই এলএনজির বিকল্প জাহাজ তৈরি রাখতে বলা হয়েছে, যাতে সরবরাহ আর ব্যাহত না হয়।

এলএনজি নিয়ে জাহাজ আসার ক্ষেত্রে বড় ধরনের কোনো বিঘ্ন তৈরি হয়নি; সরবরাহ নির্ধারিত সূচি অনুযায়ীই চলছে। একটি টার্মিনাল যখন বন্ধ ছিল, তখন যেসব সরবরাহকারী ও জাহাজের সঙ্গে আমাদের চুক্তি ছিল, তাদের বারবার বিষয়টি জানাতে হয়েছে। ফলে সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। এখন টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালু হলে তাদের সঙ্গে আবার নতুন করে সমন্বয় করতে হবে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

আমরা মনে করছি, ন্যূনতম আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল নিয়ে কাজ করা প্রয়োজন। এতে আমাদের সরবরাহ সক্ষমতা বাড়বে এবং একটি টার্মিনাল কোনো কারণে সাময়িকভাবে বন্ধ থাকলেও অন্যগুলো দিয়ে সরবরাহ চালু রাখা সম্ভব হবে। আমাদের লক্ষ্য হলো সক্ষমতা তৈরি করা, যাতে কোনো আকস্মিক পরিস্থিতি পুরো ব্যবস্থাকে সংকটে ফেলতে না পারে।

সামিট পুরোদমে ও এক্সিলারেট আংশিক চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

বর্তমানে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রক্রিয়াগত কাজ চলছে। স্থলভাগেও একটি টার্মিনাল নির্মাণে পরামর্শক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে আছে। মহেশখালীর মাতারবাড়ীতে জমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি কমতে পারে। তবে শুধু টার্মিনালের সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়। গ্যাস আমদানির উৎস, দীর্ঘমেয়াদি চুক্তি, স্পট মার্কেটের (খোলাবাজার) ওপর নির্ভরতা, পাইপলাইন অবকাঠামো এবং দেশীয় উৎপাদন—সবকিছুকে সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে কাজ করছে সরকার।

তবে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিদেশ থেকে এলএনজি আমদানি করে ঘাটতি পূরণ করা দীর্ঘমেয়াদি কোনো সমাধান নয়। বৈশ্বিক বাজারে জ্বালানির দাম, পরিবহন ব্যয়, সরবরাহের অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক পরিস্থিতি—সবকিছুই আমদানিনির্ভর জ্বালানিব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তাই স্থলভাগে অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি সমুদ্রের ওপরও জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হয়েছে। এতে বিদেশি কোম্পানির সাড়াও আসছে। দীর্ঘ মেয়াদে দেশীয় উৎপাদন বাড়াতে পারলেই আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দেশে গ্যাস উৎপাদন বাড়াতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে

বিসিএসের ভাইভা বদলাচ্ছে: প্রার্থীকে এবার বলতে হবে নিজের জীবনের গল্প

বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন, মহাসচিব– মন্ত্রিসভায় নতুন কারা আসছেন

দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিতে কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

ময়মনসিংহে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে যুগান্তকারী পদক্ষেপ: আমিনুল

শিশুদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১০

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

১১

কিশোরগঞ্জ হাওরাঞ্চল: ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১২

আ.লীগ নেতার গ্রেপ্তারের নিন্দা, প্রধান শিক্ষকের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন

১৩

জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি দেখতে পাকুন্দিয়া-কটিয়াদীতে মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৪

রোববার ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী

১৫

ময়মনসিংহে তথ্য প্রতিমন্ত্রী ।। সরকারের সমালোচনা বাক্‌স্বাধীনতার অংশ বাধা দেওয়া হবে না

১৬

ঝিনাইগাতীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও গহনা লুটের অভিযোগ

১৭

নেত্রকোনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৮

গফরগাঁওয়ে অগ্নিবীনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

১৯

খালেদা জিয়ার জন্মদিনে ময়মনসিংহে দোয়া ও মিলাদ

২০
শিরোনামঃ
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণাদেশে গ্যাস উৎপাদন বাড়াতে অগ্রাধিকার দেওয়া হচ্ছেবিসিএসের ভাইভা বদলাচ্ছে: প্রার্থীকে এবার বলতে হবে নিজের জীবনের গল্পবিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন, মহাসচিব– মন্ত্রিসভায় নতুন কারা আসছেনদিনব্যাপী কর্মসূচিতে অংশ নিতে কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রীময়মনসিংহে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহততৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে যুগান্তকারী পদক্ষেপ: আমিনুলশিশুদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধারশেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার