Author
১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি দেখতে পাকুন্দিয়া-কটিয়াদীতে মন্ত্রী-প্রতিমন্ত্রী

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আগামীকাল রোববার কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়ায় আয়োজিত বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ শনিবার তাঁরা কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানস্থল, আচমিতা সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স এবং পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণের স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। তাঁরা মঞ্চ, অতিথিদের বসার ব্যবস্থা, নিরাপত্তা, প্রবেশ ও বের হওয়ার পথ, যানবাহন ব্যবস্থাপনা, অনুষ্ঠানস্থলের সজ্জা এবং পোনা অবমুক্তকরণের স্থানসহ সংশ্লিষ্ট প্রস্তুতি সরেজমিনে দেখেন। এ সময় নির্ধারিত কর্মসূচি সুষ্ঠু ও যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আগামীকাল রোববার কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই দিনে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হবে। কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন এবং মাছের পোনা অবমুক্ত করবেন। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর এবারের প্রতিপাদ্য ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

আয়োজনে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ মৎস্য উদ্যোক্তা ও খামারিদের সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি দেশের মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর কটিয়াদী ও পাকুন্দিয়া সফর এবং জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজনকে সামনে রেখে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে প্রস্তুতি নিয়েছে।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ