Author
১৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

শেরপুরের নকলায় ছোট শিশুদের ঝগড়া থামাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে হুজুরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় নকলা পৌরসভার ৮ নম্বর কায়দা ওয়ার্ডের কায়দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হুজুরা বেগম ওই গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন কামরুল হাসান (১৫), হাসু মিয়া (৪৫), সোবহান মিয়া (৩৫) ও মাইন উদ্দিন (৬৩)। তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় দুই শিশুর খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে তাদের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যে বিরোধ শুরু হয়। এ সময় ঝগড়া থামাতে এগিয়ে যান হুজুরা বেগম। একপর্যায়ে ধান শুকানোর কাজে ব্যবহৃত পাটনার আঘাতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানান, হুজুরা বেগমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা রিজন আহমেদ বলেন, ‘ধান শুকানোর কাজে ব্যবহৃত পাটনার আঘাতে হুজুরা বেগম মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।’

প্রতিবেশী জাহানারা বেগম বলেন, ‘সন্ধ্যার দিকে ছোট দুই শিশু খেলাধুলা নিয়ে ঝগড়া করছিল। তাদের ঝগড়াকে কেন্দ্র করে বড়রাও বিবাদে জড়িয়ে পড়েন। পরে ঝগড়া থামাতে গিয়ে হুজুরা বেগম মাথায় আঘাত পান।’

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ‘নকলা পৌরসভার কায়দা গ্রামে ছোট শিশুদের ঝগড়া থামাতে গিয়ে হুজুরা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি