Author
১৬ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে একজোট দুই গ্রামের মানুষ

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে দুই গ্রামের মানুষের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার দেওথান ও বড়কাশিয়া গ্রামের প্রবীণ, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ সভায় অংশ নেন।

শনিবার সকালে বড়কাশিয়া গ্রামের মাসুদ মিয়ার বাড়িতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় এলাকায় মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. টিপু সুলতানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান (ভিপি), সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী পুতুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দীন তালুকদার, মো. নূরুল আমীন, মো. মাসুদ মিয়া, মোহনগঞ্জ বণিক সমিতির সভাপতি, মো. শহিদুল ইসলাম, মোহনগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি, মো. সাইফুর রহমান খান, পৌর বিএনপির প্রচার সম্পাদক এবং মো. জাহাঙ্গীর আলম তালুকদার, মোহনগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়কসহ দুই গ্রামের প্রবীণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

সভায় বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় দেওথান ও বড়কাশিয়া গ্রামের সমন্বয়ে একটি মাদকবিরোধী কমিটি গঠনের খসড়া প্রস্তুত করা হয়। পরবর্তী সভায় আলোচনা ও মতামতের ভিত্তিতে ওই কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় এলাকার মাদকসংক্রান্ত অভিযোগগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা এবং প্রচলিত আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে মাদক প্রতিরোধে দুই গ্রামের বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ