Author
১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে তথ্য প্রতিমন্ত্রী ।। সরকারের সমালোচনা বাক্‌স্বাধীনতার অংশ বাধা দেওয়া হবে না

সরকারের সমালোচনা করায় কোনো বাধা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সরকারের সমালোচনা করার পূর্ণ অধিকার সবার রয়েছে। এমনকি সরকারের বিরুদ্ধে কোনো ন্যারেটিভ (আখ্যান) তৈরি করা হলেও সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না, কারণ সমালোচনা নাগরিকের বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতারই অংশ।

গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তারের প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তবে বাক্‌স্বাধীনতার সুযোগে দেশবিরোধী কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রবিরোধী কিংবা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থবিরোধী যে কোনো কর্মকাণ্ড প্রচলিত আইনি প্রক্রিয়ায় শক্ত হাতে মোকাবিলা করা হবে।’

সাইবার সুরক্ষা আইন সংশোধন প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী জানান, আইনটি যেন আরও জনবান্ধব ও কার্যকর হয়, সে লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দেশের সাধারণ জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি আধুনিকায়ন করা হবে। আইন প্রণয়নের চূড়ান্ত ধাপের আগে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে আলোচনা ও ব্যাপক জনপরামর্শ গ্রহণ করা হবে, যাতে পরে কেউ এর অপব্যবহার করতে না পারে। সাইবার মাধ্যমে নারী ও শিশুরা কীভাবে প্রতিনিয়ত বুলিং ও মানহানির শিকার হচ্ছেন, তা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘সামাজিক মাধ্যমে অপপ্রচারের কারণে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। প্রস্তাবিত সংশোধিত আইনে নারী ও শিশুর সাইবার নিরাপত্তাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।’

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ