Author
১৬ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্মদিনে ময়মনসিংহে দোয়া ও মিলাদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, অ্যাডভোকেট এম এ হান্নান খান, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম ফয়সাল, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এ কে এম মাহাবুবুল আলম, জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলার প্রতিটি মসজিদে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল আয়োজনের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

এ সময় আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে তাঁরা কাজ করতে চান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পাচ বিভাগে বৃষ্টির আভাস

১

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার

২

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী

৩

২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধান মন্ত্রী

৪

‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’

৫

কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৬

এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ১৮৩পিস ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেপ্তার

৭

ভালুকায় মুরগিবাহী পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, এনজিওকর্মী নিহত

৮

পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি

৯

ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ ভৈরব স্টেশনের আরএসবি সদস্য আমিনুলের বিরুদ্ধে

১০

ত্রিশালে মাদক মামলার আসামিদের দ্রুত জামিন, কমছে না কারবার

১১

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন / আসন শূন্য হতেই মনোনয়ন যুদ্ধে বিএনপি-জামায়াত

১২

গবেষণার বাণিজ্যিকীকরণে ১০ প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির চুক্তি

১৩

ধোবাউড়ায় প্রধান শিক্ষককে মারধর

১৪

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের শেষ ধাপের প্রশিক্ষণ উদ্বোধন

১৫

ময়মনসিংহে কৃষকের মরদেহ উদ্ধার

১৬

শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ

১৭

ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে দুই জিডি, শনাক্তে সাইবার ইউনিটে আবেদন

১৮

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, তহবিলে জমা ১৩৩ কোটি

১৯

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০
শিরোনামঃ
❮দেশের পাচ বিভাগে বৃষ্টির আভাস❮এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার❮জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী❮২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধান মন্ত্রী❮‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’❮কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ❮এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ১৮৩পিস ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেপ্তার❮ভালুকায় মুরগিবাহী পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, এনজিওকর্মী নিহত❮পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি❮ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ ভৈরব স্টেশনের আরএসবি সদস্য আমিনুলের বিরুদ্ধে