Author
২০ অগাস্ট ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র শেরপুর জেলা সফর: বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

শেরপুর প্রতিনিধি: নবাগত ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা শেরপুর জেলা পুলিশ পরিদর্শন করেছেন। বুধবার (১৯ আগস্ট) নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি শেরপুর পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে বিশেষ কল্যাণ সভা, প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

পুলিশ লাইন্সে পৌঁছালে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার জনাব এ. কে. এম. জহিরুল ইসলাম। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয়।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় ডিআইজির কাছে তুলে ধরেন। তিনি তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় ডিআইজি বলেন, “জনগণের সঙ্গে আমাদের আচরণ হতে হবে মার্জিত ও মানবিক, তবে আইনের প্রয়োগে অক্ষুণ্ণ রাখতে হবে শতভাগ দৃঢ়তা। ভালো ব্যবহারের মাধ্যমে সর্বসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রধান উপায়।”

তিনি পুলিশ সদস্যদের ড্রেসরুলস অনুযায়ী সঠিকভাবে পোশাক পরিধান, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মনোবল ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কল্যাণ সভা শেষে ডিআইজি পুলিশ লাইন্সে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর পরিদর্শন করেন। সেখানে কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার সদস্যদের জন্য আয়োজিত “সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশনাল ট্রেনিং ও নৈতিক উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

পরে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ডিআইজি। একই সঙ্গে “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ লাইন্সের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন।

সফরের শেষ পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নয়া রাষ্ট্রপতির

চাকরি মেটায় ব্যর্থ, আমাজনে সফল রবিন

হালুয়াঘাটে বিনা মূল্যে চক্ষুচিকিৎসা পেলেন ১১০০ রোগী

মির্জা ফখরুলকে অভিনন্দন, ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে প্রস্তুত ইরান

আজ থেকে সারাদেশে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ জনের নামে মামলা

যেখানেই যান, গাছের চারা রোপণ করেন জোবায়ের

টানাটানির সময় পানিতে পড়ে টাকার ব্যাগ, গুলি ছোড়ে পালাল ছিনতাইকারীরা

বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন তাসকিন

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

১০

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর অভিনন্দন

১১

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১২

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

১৩

ছাত্রদল নেতার কফিশপে হামলা, লুটের অভিযোগ

১৪

ইকোপার্ক নিয়ে আশার সঙ্গে আছে আশঙ্কাও

১৫

কেন্দুয়া-আটপাড়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের পরীক্ষা

১৬

হালুয়াঘাটে ব্যাগে মিলল দুটি লজ্জাবতী বানর

১৭

আব্দুল খালেক মাস্টারের স্মরণে মেডিকেল ক্যাম্প

১৮

হাওরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

১৯

নকলায় নিখোঁজের ২৫ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

২০
শিরোনামঃ