Hasan
১৯ নভেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, আটক ১

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আমিনুর রহমান নামের এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়া স্থানীয় মসজিদের মাইকে ইমামের মাধ্যমে ঘোষণা দেন, বুধবার সকালে ফ্যামিলি কার্ডের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ২০০ টাকা নিয়ে সবাইকে তাঁর দোকানে উপস্থিত হতে হবে। এ ঘোষণার পর ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় এলাকার শতাধিক দরিদ্র ও অসহায় নারী বুধবার ভোর থেকেই রুবেল মিয়ার দোকানে ভিড় করেন।

তবে অভিযোগ উঠেছে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নারীদের ডেকে এনে কার্ডের পরিবর্তে প্রত্যেকের কাছে ২০০ টাকার বিনিময়ে একটি করে গ্রামীণফোনের সিম বিক্রি করা হয়। পাশাপাশি তাঁদের জানানো হয়, এই সিম না নিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সিম বিক্রেতাকে আটক করেন এবং প্রশাসনকে খবর দেন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত রুবেল মিয়া মাইকিং করার কথা স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের বিষয়ে ঘোষণা দেওয়ার কথা অস্বীকার করেন। তাঁর দাবি, মসজিদের ইমাম প্রচারের সময় ভুল করেছেন। তবে মসজিদের ইমাম আব্দুল মান্নান জানান, স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে রুবেল মিয়াই তাঁকে ফ্যামিলি কার্ডের বিষয়ে ঘোষণা দিতে বলেছিলেন।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আচারগাঁও গ্রামের বাসিন্দা ও সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মূল অভিযুক্ত রুবেল মিয়া ঘটনাস্থল ত্যাগ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা রিপন, আরজু ও তাহের উদ্দিন মাস্টার এবং ভুক্তভোগী নারী ফিরোজা ও সাবিনা খাতুন জানান, মাইকিংয়ের ঘোষণা শুনে ফ্যামিলি কার্ড করতে এসে তাঁরা ২০০ টাকা দিয়ে সিম কিনতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, পুরো বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়েছে। তবে পরবর্তী সময়ে বিষয়টি ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

১

ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

২

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি

৩

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

৪

ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

৫

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি

৬

সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

৭

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, আটক ১

৮

মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

৯

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ হত্যায় ৮ জনের নামে মামলা

১০

ভৈরবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাদুকা ব্যবসায়ীর টাকা ছিনতাই

১১

ময়মনসিংহে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

১৫

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৬

ত্রিশালে কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

স্কুলে অন্তঃসত্ত্বা শিক্ষকের পেটে লাথি, পুড়িয়ে মারার হুমকি

১৮

শিক্ষকদের বেতন-ভাতা বন্ধে ইউএনওর চিঠি, ক্ষুব্ধ মাউশি

১৯

নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

২০
শিরোনামঃ
❮ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা❮ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ❮নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি❮বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত❮ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত❮বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি❮সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার❮নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, আটক ১❮মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার❮ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ হত্যায় ৮ জনের নামে মামলা