Hasan
১৯ নভেম্বর ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ হত্যায় ৮ জনের নামে মামলা

ময়মনসিংহ নগরীর মধ্য বাড়েরা এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান (৩২) হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে নিহতের বড় ভাই মো. নোমান কাউসার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে সুরুজ জামানকে হত্যা করা হয়েছে। এদিকে এ ঘটনায় অভিযুক্ত বুলবুলের ভাই মেহেদীকে গণপিটুনি দেওয়া হলে পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন- মো. বুলবুল (৩০), রোমান (৩৫), মো. জাহাঙ্গীর (৩৭), নাঈম (২২), সজল (২১), সাইফুল ড্রাইভার (৬৫), বাবুল (৪৫) ও মোছা. রোকসানা (৫৫)। এ ছাড়া অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে সুরুজ জামানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুরুজ জামান মধ্য বাড়েরা বেপারীবাড়ী এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে। ব্যবসার পাশাপাশি তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়িক কারণে সুরুজ জামানের সঙ্গে বুলবুল ও রোমানের বিরোধ চলছিল। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুরুজ জামান মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের ভুট্টুর কাপড় ও জুতার দোকানে কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে দোকানের সামনে আগে থেকে পরিকল্পনা করে রাখা অভিযুক্তরা তার পথরোধ করেন।

এজাহারের অভিযোগ অনুযায়ী, ৬ নম্বর আসামি সাইফুল ড্রাইভারের নির্দেশে ৩, ৪ ও ৫ নম্বর আসামি সুরুজ জামানকে পেছন থেকে গলা ও দুই হাত ধরে আটকে রাখেন। এ সময় ১ নম্বর আসামি বুলবুল ধারালো ছুরি দিয়ে তার বুকের ডান পাশে আঘাত করেন। ২ নম্বর আসামি রোমানও চাকু দিয়ে বুকের একই পাশে আঘাত করেন। বুলবুলের ভাই মেহেদী ধারালো চাকু দিয়ে সুরুজ জামানের বাম হাতের কনুইয়ে আঘাত করেন।

সুরুজ জামান অচেতন হয়ে পড়লে তাকে হত্যার উদ্দেশ্যে ৭ ও ৮ নম্বর আসামিসহ অন্যরা শাবল ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অটোরিকশায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এজাহারে বাদী অভিযোগ করেন, খবর পেয়ে তিনি স্বজন ও স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে চলে যাওয়ার সময় প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। মামলা করলে তাকে ও পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

সুরুজ জামান হত্যার পরদিন ১৬ নভেম্বর রাত দেড়টার দিকে বুলবুলের ভাই মেহেদীকে এলাকার উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

১

ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

২

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি

৩

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

৪

ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

৫

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি

৬

সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

৭

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, আটক ১

৮

মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

৯

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ হত্যায় ৮ জনের নামে মামলা

১০

ভৈরবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাদুকা ব্যবসায়ীর টাকা ছিনতাই

১১

ময়মনসিংহে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

১৫

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৬

ত্রিশালে কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

স্কুলে অন্তঃসত্ত্বা শিক্ষকের পেটে লাথি, পুড়িয়ে মারার হুমকি

১৮

শিক্ষকদের বেতন-ভাতা বন্ধে ইউএনওর চিঠি, ক্ষুব্ধ মাউশি

১৯

নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

২০
শিরোনামঃ
❮ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা❮ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ❮নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি❮বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত❮ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত❮বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি❮সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার❮নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, আটক ১❮মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার❮ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ হত্যায় ৮ জনের নামে মামলা