Hasan
১৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকদের বেতন-ভাতা বন্ধে ইউএনওর চিঠি, ক্ষুব্ধ মাউশি

শিক্ষকদের বেতন-ভাতা বন্ধে ইউএনওর চিঠি, ক্ষুব্ধ মাউশি

×

| প্রিন্ট সংস্করণ

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখতে ম্যানেজিং কমিটির সভাপতিদের চিঠি দিয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ১৫ নভেম্বর ইউএনওর স্বাক্ষরে জারি করা চিঠিতে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের স্কুল তহবিল থেকে দেওয়া বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। পরবর্তী পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত এ ব্যবস্থা বহাল রাখার কথা বলা হয়। ফল উন্নতি হলে আটকে রাখা বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন শিক্ষকরা বলে চিঠিতে জানানো হয়।

পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি অগ্রণী ও সোনালী ব্যাংকে এর ভালুকা শাখা ব্যবস্থাপক, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। অক্টোবরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ চিঠি দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যবেক্ষণ করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মাউশির আঞ্চলিক পরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। ভালুকার ইউএনও ফিরোজ হোসেন মঙ্গলবার সমকালকে বলেন, এটি আমার একক সিদ্ধান্ত নয়। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সম্মিলিতভাবে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে তা বাস্তবায়নের জন্য চিঠি দিয়েছি। এটি সাময়িক ব্যবস্থা এবং ফল উন্নতি হলে শিক্ষকরা তাদের বকেয়া অর্থ তুলে নিতে পারবেন। শিক্ষার মান উন্নয়নে সরাসরি উপজেলা প্রশাসন বেতন বন্ধের ব্যবস্থা নিতে পারে কিনা বা বিধিমালা রয়েছে কিনা, সে বিষয়ে জানতে তিনি জানান, এটি বিধির বিষয় না, আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক করা হয়েছে।

তবে ইউএনওর এ উদ্যোগের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত করার এখতিয়ার উপজেলা প্রশাসন তো নয়ই, মাউশিরও নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শুধুই শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালার ১৮.৪ ধারায় বলা হয়েছে, কোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান কাম্য শিক্ষার্থী সংখ্যা কিংবা ফলের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হলে মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত বা বাতিল করতে পারবে। অর্থাৎ, এ ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে রাখা হয়েছে। ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঞা জানান, পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা উপজেলার সাতটি প্রতিষ্ঠানের শিক্ষকদের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদেরও সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কল্যাণ ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জানান, চিঠি প্রত্যাহারের জন্য ইউএনওকে অনুরোধ জানানো হয়েছে। দ্রুত প্রত্যাহার করা না হলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

১

ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

২

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি

৩

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

৪

ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

৫

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি

৬

সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

৭

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, আটক ১

৮

মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

৯

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ হত্যায় ৮ জনের নামে মামলা

১০

ভৈরবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাদুকা ব্যবসায়ীর টাকা ছিনতাই

১১

ময়মনসিংহে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

১৫

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৬

ত্রিশালে কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

স্কুলে অন্তঃসত্ত্বা শিক্ষকের পেটে লাথি, পুড়িয়ে মারার হুমকি

১৮

শিক্ষকদের বেতন-ভাতা বন্ধে ইউএনওর চিঠি, ক্ষুব্ধ মাউশি

১৯

নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

২০
শিরোনামঃ
❮ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা❮ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ❮নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি❮বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত❮ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত❮বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি❮সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার❮নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, আটক ১❮মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার❮ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ হত্যায় ৮ জনের নামে মামলা