Author
২১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাজে আসছে না দুটি পদচারী সেতু, স্থান নির্বাচন নিয়ে প্রশ্ন

শিক্ষার্থী ও পথচারীদের ঝুঁকিপূর্ণ পারাপার রোধে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুটি স্থানে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি পদচারী সেতু অনেকটাই থাকে জনশূন্য। বাস্তবে সারাদিনে ২০ জন পথচারীও ব্যবহার করেন না এসব পদচারী সেতু। ফলে বিপুল সরকারি অর্থ ব্যয়ে নির্মিত স্থাপনাগুলো জনগণের প্রত্যাশিত কাজে না আসায় প্রয়োজনীয়তা, স্থান নির্বাচন ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, ২০২২ সালের দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখরের প্রভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌরশহরের নওধার জিরো পয়েন্ট (কবি নজরুল বিশ্ববিদ্যালয় বাইপাস) এলাকায় একটি পদচারী সেতু নির্মাণ করা হয়। শিক্ষার্থীদের মহাসড়ক পারাপারের প্রয়োজনীয়তা দেখিয়ে নির্মাণ করলেও সেখানে এর ব্যবহার অত্যন্ত সীমিত।

এরপর দুর্ঘটনার ঝুঁকি ও স্থানীয়দের দাবির কথা উল্লেখ করে ২০২৫ সালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি হাসমতের মোড় এলাকায় নির্মাণ করা হয় আরেকটি পদচারী সেতু। বিশেষ করে মহাসড়কের ওই অংশে পথচারীদের চলাচল তুলনামূলক কম হওয়ায় দিনের অধিকাংশ সময় পদচারী সেতুটি প্রায় ফাঁকা পড়ে থাকে। ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, ওই দুই পদচারী সেতু নির্মাণে প্রায় সাত কোটি টাকা ব্যয় হয়েছে।

সরেজমিন রায়মনি হাসমতের মোড় ও পৌরশহরের নওধার জিরো পয়েন্ট এলাকায় গিয়ে দেখা যায়, দুটি পদচারী সেতুই ব্যবহারে আগ্রহ কম পথচারীদের। অনেকেই পদচারী সেতু বাদ দিয়ে সরাসরি মহাসড়ক পারাপার হচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, সারাদিনে ২০ জন পথচারীও দুটি পদচারী সেতু ব্যবহার করেন না। এটি নিত্যদিনের চিত্র।
স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ মহাসড়ক পারাপার হন, সেখানে পদচারী সেতু নির্মাণ না করে কম জনসমাগম এলাকায় দুটি স্থাপনা নির্মাণের যৌক্তিকতা কি? তাদের মতে, জনসাধারণের প্রকৃত প্রয়োজন বিবেচনা করে ত্রিশাল বাসস্ট্যান্ড কিংবা অন্য কোনো জনবহুল স্থানে নির্মাণ করা হলে অনেক বেশি কার্যকর হতো।
ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজের ভাষ্য, সরকারি অর্থে নির্মিত অবকাঠামোর মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সর্বোচ্চ ব্যবহার ও সুবিধা নিশ্চিত করা। কোটি কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণে সঠিক জায়গা, সঠিক পরিকল্পনা এবং মানুষের বাস্তব প্রয়োজন অনুযায়ী উন্নয়ন প্রকল্প নিতে হবে। তাহলেই সরকারি অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে এবং উন্নয়ন প্রকল্পগুলো সত্যিকার অর্থে জনকল্যাণে আসবে।

স্থানীয় বাসিন্দা আশরাফ আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, বাসস্ট্যান্ড কিংবা যেখানে মানুষের চাপ বেশি, এমন জনসমাগমস্থলের মতো স্থান নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ফজলুল হক নামে স্থানীয় একজন জানান, ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষের সমাগম ঘটে। সীমিত মানুষ চলাচলের জন্য রায়মনি হাসমতের মোড় ও নওধার জিরো পয়েন্টে পদচারী সেতু নির্মাণ না করে বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হলে জনগণ বেশি উপকৃত হতো।
জানতে চাইলে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. শরীফুল আলম বলেন, ‘নির্মাণকালে আমি এখানে ছিলাম না। তবে আমার ধারণা, অবশ্যই শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর দাবির মুখেই হয়তো সড়ক ও জনপথ বিভাগ ওই দুটি পদচারী সেতু নির্মাণ করেছে। এতে আমাদের কোনো দোষ নেই।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নয়া রাষ্ট্রপতির

চাকরি মেটায় ব্যর্থ, আমাজনে সফল রবিন

হালুয়াঘাটে বিনা মূল্যে চক্ষুচিকিৎসা পেলেন ১১০০ রোগী

মির্জা ফখরুলকে অভিনন্দন, ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে প্রস্তুত ইরান

আজ থেকে সারাদেশে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ জনের নামে মামলা

যেখানেই যান, গাছের চারা রোপণ করেন জোবায়ের

টানাটানির সময় পানিতে পড়ে টাকার ব্যাগ, গুলি ছোড়ে পালাল ছিনতাইকারীরা

বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন তাসকিন

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

১০

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর অভিনন্দন

১১

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১২

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

১৩

ছাত্রদল নেতার কফিশপে হামলা, লুটের অভিযোগ

১৪

ইকোপার্ক নিয়ে আশার সঙ্গে আছে আশঙ্কাও

১৫

কেন্দুয়া-আটপাড়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের পরীক্ষা

১৬

হালুয়াঘাটে ব্যাগে মিলল দুটি লজ্জাবতী বানর

১৭

আব্দুল খালেক মাস্টারের স্মরণে মেডিকেল ক্যাম্প

১৮

হাওরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

১৯

নকলায় নিখোঁজের ২৫ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

২০
শিরোনামঃ