Author
২১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হালুয়াঘাটে বৃদ্ধা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে বৃদ্ধা রেজিয়া খাতুন (৮০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার শাকুয়াই বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা রেজিয়া খাতুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মামলার ১ নম্বর আসামি রিয়াদ হাসান (২০)-কে দ্রুত গ্রেপ্তারের দাবি করেন তাঁরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রেজিয়া খাতুন হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামের বাসিন্দা। মামলায় তাঁর নাতি রিয়াদ হাসান (২০), ছেলে দুলাল মিয়া (৫২) ও পুত্রবধূ হোসনে আরা (৪৫)সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মামলার বাদী ও নিহতের বোন আয়েশা খাতুনের ভাষ্য, গত ১৭ আগস্ট স্বজনের মাধ্যমে তিনি জানতে পারেন, বাড়িয়াকান্দা এলাকার একটি ধানক্ষেতের আইলের পাশে রেজিয়া খাতুনের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান তিনি এবং বিষয়টি হালুয়াঘাট থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাদীর অভিযোগ, ঘটনার আগে রেজিয়া খাতুনের সঙ্গে আসামিদের কথাকাটাকাটি হয়েছিল। একপর্যায়ে তাঁকে মারধর করে ধানক্ষেতের আইলের পাশে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় পুলিশ দুলাল মিয়া ও হোসনে আরাকে গ্রেপ্তার করেছে বলে মামলার বাদী জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যার অভিযোগে মামলা হওয়ার পরও কোনো আসামি গ্রেপ্তার না হলে এলাকায় আতঙ্ক তৈরি হতে পারে। তাই দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

নিহতের স্বজনেরা বলেন, তাঁরা কোনো প্রতিহিংসা চান না; তাঁরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের আওতার বাইরে না থাকে এ দাবিও জানান তাঁরা।

মানববন্ধন শেষে শাকুয়াই বাজার এলাকায় বিক্ষোভ করেন অংশগ্রহণকারীরা। এ সময় তাঁরা দ্রুত বিচার এবং মামলার ১ নম্বর আসামি রিয়াদ হাসানকে গ্রেপ্তারের দাবি জানান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, আজ সন্ধ্যায়

রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফ্রান্স ও সুইজারল্যান্ডের অভিনন্দন

হাঁস-মুরগির খোঁয়াড়ে চোরাই মুঠোফোনের ‘গুদাম’

প্রতিবেশীদের ফাঁসাতে মাকে হত্যার অভিযোগ

হালুয়াঘাটে বৃদ্ধা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার বিক্রির অভিযোগে জরিমানা

কাজে আসছে না দুটি পদচারী সেতু, স্থান নির্বাচন নিয়ে প্রশ্ন

শতবর্ষী সড়কে দেওয়াল নির্মাণ

তারাকান্দায় বৃদ্ধা নুর জাহান হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

১০

নকলায় খাল পুনঃখননে কৃষিতে নতুন সম্ভাবনা

১১

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

১২

ফল পুনঃনিরীক্ষণে ময়মনসিংহ বোর্ডে নতুন রেকর্ড

১৩

কেন্দুয়ায় রাস্তা কাটা নিয়ে বিতর্ক

১৪

বাকৃবিতে আন্দোলনকারী শিক্ষার্থীর ফল নিয়ে বিতর্ক

১৫

খালিয়াজুরীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

১৬

ময়মনসিংহ মহিলা ক্রীড়া সংস্থার নেতৃত্বে রাখী-লিলি

১৭

ময়মনসিংহে পরিচ্ছন্ন নগরীর বার্তা ছড়াল স্কাউটরা

১৮

ফুলবাড়ীয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৯

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

২০
শিরোনামঃ
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, আজ সন্ধ্যায়রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফ্রান্স ও সুইজারল্যান্ডের অভিনন্দনহাঁস-মুরগির খোঁয়াড়ে চোরাই মুঠোফোনের ‘গুদাম’প্রতিবেশীদের ফাঁসাতে মাকে হত্যার অভিযোগহালুয়াঘাটে বৃদ্ধা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনবারহাট্টায় সরকারি প্রণোদনার সার বিক্রির অভিযোগে জরিমানাকাজে আসছে না দুটি পদচারী সেতু, স্থান নির্বাচন নিয়ে প্রশ্নশতবর্ষী সড়কে দেওয়াল নির্মাণতারাকান্দায় বৃদ্ধা নুর জাহান হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার