Author
২৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় দুর্গন্ধ ছড়াতেই বের হলো অর্ধগলিত লাশ

ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মো. চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত চাঁন মিয়া ওই গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চাঁন মিয়ার বসতঘরের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় ছেলে দুর্গন্ধ পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে গিয়ে ঘরের জানালা দিয়ে মেঝেতে চাঁন মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে লাশটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের নিজ বসতঘর থেকে মো. চাঁন মিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই রফিকুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

১

ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

২

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি

৩

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

৪

ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

৫

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি

৬

সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

৭

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, আটক ১

৮

মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

৯

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ হত্যায় ৮ জনের নামে মামলা

১০

ভৈরবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাদুকা ব্যবসায়ীর টাকা ছিনতাই

১১

ময়মনসিংহে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

১৫

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৬

ত্রিশালে কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

স্কুলে অন্তঃসত্ত্বা শিক্ষকের পেটে লাথি, পুড়িয়ে মারার হুমকি

১৮

শিক্ষকদের বেতন-ভাতা বন্ধে ইউএনওর চিঠি, ক্ষুব্ধ মাউশি

১৯

নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

২০
শিরোনামঃ
❮ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা❮ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ❮নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি❮বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত❮ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত❮বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি❮সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার❮নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, আটক ১❮মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার❮ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ হত্যায় ৮ জনের নামে মামলা