বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় জমি-সংক্রান্ত বিষয় নিয়ে চাচাতো ভাইদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ছয়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আবুল ও হিল্লোলের কিল-ঘুষিতে রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে।
পরে রফিকুল মনাষ রোডের একটি দোকানের সামনে গিয়ে বসলে হঠাৎ ঢলে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে।
বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) কাদির আলী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন