Author
২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে মিন্টু কলেজের চুক্তি

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের বেতন ও বিভিন্ন ফি অনলাইনের মাধ্যমে আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি ও আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সোনালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিজনেস সেন্টার শাখা ও আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে প্রিন্সিপাল অফিস, ময়মনসিংহের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নূরুল আলম আজাদ এবং কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহম্মেদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার মো. জসীম উদ্দিন খান। তিনি বলেন, সোনালী ব্যাংকের সেবামূলক এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ উপকৃত হবেন। অভিভাবকেরা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন।

বিশেষ অতিথির বক্তব্যে সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজারস অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী বলেন, সোনালী ব্যাংক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আধুনিক ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছে। ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা কলেজ, ময়মনসিংহ সরকারি কলেজ ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে এ ধরনের সেবা গ্রহণ করছে।

তিনি বলেন, অনলাইনভিত্তিক ফি আদায় ব্যবস্থা চালু হলে আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়বে এবং নগদ লেনদেনের পরিমাণ কমবে। শিক্ষার্থীরা যেকোনো সময় অনলাইনে ফি জমা দিতে পারবেন। একই সঙ্গে কোন শিক্ষার্থী কত টাকা জমা দিয়েছেন এবং প্রতিদিন কলেজের তহবিলে কত টাকা জমা হচ্ছে, তা দ্রুত জানা সম্ভব হবে। সরকার ঘোষিত ক্যাশলেস লেনদেন ব্যবস্থা কার্যকর করতে সোনালী ব্যাংকের উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ বিজনেস সেন্টার শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান শামীমা সুলতানা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহম্মেদ বলেন, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজ শিক্ষার্থীদের বেতন ও বিভিন্ন ফি আদায়ে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। তিনি ব্যাংকের কাছ থেকে পেশাদার ও মানসম্মত সেবা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি এ কে এম শফিকুল ইসলাম বলেন, সোনালী ব্যাংকের অনলাইন সেবা চালুর ফলে কলেজের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আরও বাড়বে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষ উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার খন্দকার মাহমুদুর রহমান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতা

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১০

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

১১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১২

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৬

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৭

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৮

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৯

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

২০
শিরোনামঃ
জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোরমির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মাকটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠিদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নিকলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকানমোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণমোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়