Author
২৭ অগাস্ট ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার

নেত্রকোনার দুর্গাপুরে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত দুই বছর বয়সী এক শিশুর চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়ে তাকে সুস্থ করে তুলেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার বিশেষ উদ্যোগ ও সহযোগিতায় শিশুটির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে পরিবারের সঙ্গে নিজ বাড়িতে ফিরেছেন।

বুধবার (২৬ আগস্ট) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

ডেপুটি স্পিকার জানান, গত ১৭ আগস্ট একটি টিমের মাধ্যমে হুমাইরাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর শিশুটিকে আইসিইউ ও সিসিইউতে রাখা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

নতুন ভাষা শেখার রিসোর্স ব্যবহার করা

জানা যায়, হুমাইরা রামনগর গ্রামের সাগর হোসেন ও মনি আক্তার দম্পতির মেয়ে। জন্মের পর থেকেই হৃদযন্ত্রে দুটি ছিদ্র নিয়ে বেড়ে উঠছিল শিশুটি।

উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। পরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

চিকিৎসকদের ভাষ্যমতে, তার অস্ত্রোপচারটি কিছুটা জটিল ছিল। বর্তমানে সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। হুমাইরার পরিবারের পক্ষ থেকে তার দ্রুত ও পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

চিকিৎসা সহায়তার বিষয়ে কায়সার কামাল জানান, মানবতার কল্যাণে তার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ