ময়মনসিংহে পর্যটন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় ঐতিহ্যবাহী ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
রাউন্ড টেবিল বাংলাদেশ ও ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের উদ্যোগে এবং পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম। এতে সভাপতিত্ব করেন সিটি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান।
সিটি কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাংস্কৃতিক কর্মী কবি আলী ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ আকর্ষণ হিসেবে ওটি-১৮৭ বামবার্গ, জার্মানির সদস্য মিঃ হ্যারাল্ড মাশল ও মিঃ ইয়ারোস্লাভ ক্রিস্টোফ পুস্তু আলোচনায় অংশ গ্রহণ করেন।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য ও আলোচনায় অংশ নেন দৈনিক সবুজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মঈন উদ্দিন রায়হান, বিশিষ্ট সমাজসেবক এপেক্স ক্লাব অব বহ্মপুত্রের প্রতিষ্টাতা সভাপতি এনামুল হক মামুন আল মামুন এবং লায়ন মো. ইউসুফ আলী রিমন।
আলোচনা সভায় পর্যটন খাতের নিরাপত্তা, পর্যটকদের সুরক্ষা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন