Hasan
৫ নভেম্বর ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের পরদিন স্বর্ণালংকার ও টাকা নিয়ে নববধূ উধাও

কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের পরদিন স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে নববধূর চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নববধূর স্বামী মতিন মিয়া (৩৬) গত ২ নভেম্বর রাতে ভৈরব থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে ওই নববধূর প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাতে পারিবারিকভাবে ভৈরব পৌর শহরের জগন্নাথপুর কান্দাহাটি এলাকার মতিন মিয়ার সঙ্গে উপজেলার শিবপুর ইউনিয়নের ছনছাড়া এলাকার মৃত ইজ্জত আলীর মেয়ে পাপিয়া খাতুনের (২২) বিয়ে হয়।

অভিযোগে বলা হয়, বিয়ের পরদিন ২ নভেম্বর বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে চলে যান পাপিয়া। এ সময় তিনি ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, ১০ আনা ওজনের এক জোড়া কানের দুল, ২ ভরি ৮ আনা ওজনের আরও এক জোড়া কানের দুল, ১৪ আনা ওজনের তিনটি স্বর্ণের আংটি এবং নগদ ৩ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী। সব মিলিয়ে নেওয়া মালামালের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

 

মতিন মিয়া পৌর শহরের জগন্নাথপুর কান্দাহাটি এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, সন্তানদের বিয়ের ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকা প্রয়োজন। বিয়ের আগে পাত্র-পাত্রীর বিষয়ে যথাযথ খোঁজখবর নেওয়া উচিত।

অন্যদিকে পাপিয়ার বোন সুবর্ণা অভিযোগ করে বলেন, তাঁর ভাইয়ের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাপিয়ার অন্য কারও সঙ্গে সম্পর্ক থাকলে বিয়েতে সম্মতি দেওয়া উচিত হয়নি বলে তিনি মনে করেন। এ ঘটনায় পাপিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে অভিযুক্ত পাপিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যা হলেই বন্ধ চিকিৎসাকেন্দ্র, সংকট পরিবহনেও

১

বাজিতপুর বাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭০, ভাঙচুর-লুটপাট

২

ভৈরবে চাঁদা দাবির অভিযোগ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

৩

নেত্রকোণা সীমান্তে এক রাতেই ৯ বিজিবি অভিযান, জব্দ ৯ লাখ টাকার পণ্য

৪

মদনে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু

৫

ফুলপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২

৬

চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য

৭

শেরপুরে সিএনজিতে বিশেষ কায়দায় লুকানো ছিল বিদেশি মদ, চালক আটক

৮

করিমগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৭৩ হাজার টাকা জরিমানা

৯

দুর্বৃত্তদের বিষে মরে গেছে জলমহালের ৪০ লাখ টাকার মাছ

১০

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

১১

মামলা না নেওয়ার অভিযোগ আখতারুজ্জামানের, আসামির তালিকা নিয়ে আপত্তি ওসির

১২

বন্যহাতির তাণ্ডবে খামারের বাঁধ ভেঙে ভেসে গেল লাখ টাকার মাছ

১৩

ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক উদ্ধার

১৪

কলমাকান্দায় ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপ আটক

১৫

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

১৬

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৭

রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

১৮

দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে

১৯

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর

২০
শিরোনামঃ