Hasan
৬ নভেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তদের বিষে মরে গেছে জলমহালের ৪০ লাখ টাকার মাছ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সরকারের কাছ থেকে খাস বন্দোবস্ত নেওয়া এক জলমহালে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই জলমহালে থাকা প্রায় সব প্রজাতির মাছ মারা গেছে বলে জানিয়েছে জলমহালের ইজরাদার। বিষ প্রয়োগে প্রায় ৪০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার গুনধর ইউনিয়নের ফালিয়া বিল জলমহালে এ ঘটনা ঘটে।

জলমহলটির খাস বন্দোবস্ত গ্রহীতা মো. আতাউর রহমান ছালেক বলেন, প্রতিবছর ৩১ চৈত্র এই জলমহালটি সরকারিভাবে ইজারা দেওয়া হয়। এ বছর মৎস্যজীবী সমিতিগুলো কম রাজস্ব প্রস্তাব করায় সরকার ইজারা দেয়নি। পরে আষাঢ় মাসের দিকে সরকারের তহবিলে ৪০ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব জমা দিয়ে দশ মাসের জন্য আমি এই জলমহাল বন্দোবস্ত আনি। কম সময় পাওয়ায় বিভিন্ন প্রজাতির বড় বড় পোনা এনে এখানে ছাড়ি। এই মাছগুলো পাঁচ মাসের যত্নে বিক্রির উপযোগী হয়।

তিনি জানান, চার-পাঁচ দিন পর মাছ ধরার কথা ছিল। এজন্যে মাছগুলো মূল বিল থেকে অন্যপাশের জলাশয়ে (দাইড়ে) এনে জড়ো করা হয়েছিল। আর ওই জায়গাতেই বিষ দিয়েছে দুর্বৃত্তরা।

ছালেক আরও বলেন, ৮০ একর জমির এই বিল (জলমহাল) বন্দোবস্ত নিয়ে এতে আরও ১৫ লাখ টাকা খরচ করা হয়। আশা ছিল এখানে অন্তত কোটি টাকার মাছ পাওয়া যাবে। এই বিলে আমার সঙ্গে এলাকার ১৭-১৭ জন যুবক মাছ চাষে জড়িত। প্রকল্পে আইর, কাতল, মৃগেল, সরপুঁটি, গ্রাসকার্প, মিরর কার্প,রুই, চিংড়ি ও তারাবাইনসহ বিভিন্ন প্রজাতি মাছ ছিল। এছাড়াও প্রাকৃতিকভাবে জন্ম নেয়া চাপিলাসহ দেশি প্রজাতির অনেক মাছ ছিল। এ পর্যন্ত মাত্র ১০ লাখ টাকার মাছ বিক্রি করেছিলেন তারা।

দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করায় বেশিরভাগ মাছ ভেসে উঠেছে। এতে তাদের ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা দেন আতাউর রহমান ছালেক।

এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষ প্রয়োগের খবর পেয়ে আমরা প্রশাসন লোকজন পাঠিয়েছি। তারা পরিদর্শন করে এসেছে। আমি ক্ষতিগ্রস্তদের থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যা হলেই বন্ধ চিকিৎসাকেন্দ্র, সংকট পরিবহনেও

১

বাজিতপুর বাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭০, ভাঙচুর-লুটপাট

২

ভৈরবে চাঁদা দাবির অভিযোগ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

৩

নেত্রকোণা সীমান্তে এক রাতেই ৯ বিজিবি অভিযান, জব্দ ৯ লাখ টাকার পণ্য

৪

মদনে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু

৫

ফুলপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২

৬

চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য

৭

শেরপুরে সিএনজিতে বিশেষ কায়দায় লুকানো ছিল বিদেশি মদ, চালক আটক

৮

করিমগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৭৩ হাজার টাকা জরিমানা

৯

দুর্বৃত্তদের বিষে মরে গেছে জলমহালের ৪০ লাখ টাকার মাছ

১০

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

১১

মামলা না নেওয়ার অভিযোগ আখতারুজ্জামানের, আসামির তালিকা নিয়ে আপত্তি ওসির

১২

বন্যহাতির তাণ্ডবে খামারের বাঁধ ভেঙে ভেসে গেল লাখ টাকার মাছ

১৩

ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক উদ্ধার

১৪

কলমাকান্দায় ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপ আটক

১৫

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

১৬

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৭

রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

১৮

দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে

১৯

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর

২০
শিরোনামঃ