Hasan
৬ নভেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপ আটক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পিকআপের চালক ও গাড়ির মালিককে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে ৩১ বিজিবির পাঁচগাঁও ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব ফলসহ পিকআপটি আটক করেন। আটক পিকআপের নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৮৫৭৯।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক পিকআপের চালক সজিবুল (২১)। তিনি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালাগড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তার ডাকঘর সাউথপাড়া। পরবর্তীতে খোঁজ নিয়ে গাড়ির মালিকের পরিচয়ও শনাক্ত করা হয়। গাড়ির মালিক মো. মাহমুদুল হাসান (২৪)। তিনি একই উপজেলার সাউথপাড়া ডাকঘরের হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

এ ঘটনায় আটক দুই ব্যক্তিসহ পিকআপটির বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ৩১ বিজিবি নেত্রকোনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, পাঁচগাঁও ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় পিকআপের চালক ও গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। আটক ফল ও গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যা হলেই বন্ধ চিকিৎসাকেন্দ্র, সংকট পরিবহনেও

১

বাজিতপুর বাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭০, ভাঙচুর-লুটপাট

২

ভৈরবে চাঁদা দাবির অভিযোগ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

৩

নেত্রকোণা সীমান্তে এক রাতেই ৯ বিজিবি অভিযান, জব্দ ৯ লাখ টাকার পণ্য

৪

মদনে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু

৫

ফুলপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২

৬

চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য

৭

শেরপুরে সিএনজিতে বিশেষ কায়দায় লুকানো ছিল বিদেশি মদ, চালক আটক

৮

করিমগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৭৩ হাজার টাকা জরিমানা

৯

দুর্বৃত্তদের বিষে মরে গেছে জলমহালের ৪০ লাখ টাকার মাছ

১০

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

১১

মামলা না নেওয়ার অভিযোগ আখতারুজ্জামানের, আসামির তালিকা নিয়ে আপত্তি ওসির

১২

বন্যহাতির তাণ্ডবে খামারের বাঁধ ভেঙে ভেসে গেল লাখ টাকার মাছ

১৩

ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক উদ্ধার

১৪

কলমাকান্দায় ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপ আটক

১৫

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

১৬

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৭

রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

১৮

দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে

১৯

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর

২০
শিরোনামঃ